পেট্রোল-ডিজেলের দাম টানা ৯ দিনে আরও উর্ধ্বমুখী, ১৬ মে কলকাতা সহ বাকি শহরের দর একনজরে
টানা ৯ দিন ধরে এই নিয়ে বাড়ল পেট্রোলের দাম। দেশে ৪ রাজ্য ও পুদুচেরিতে ভোট পর্ব মিটতেই দেখা গিয়েছে প্রবল হারে বেড়েছে জ্বালানির দাম। আন্তর্জাতিক বাজারের নিরিখে স্থির হওয়া এই জ্বালানির দাম ১৬ কলকাতা সহ বাকি মেট্রো শহরে কোথায় পৌঁছল দেখা যাক।

জ্বালানির মূল্য বৃদ্ধি
প্রসঙ্গত, দেশে এদিন ডিজেলের দাম আরও ২৪ পয়সা বেড়েছে এক লিটারে। অন্যদিকে ২৭ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। এর জেরে দেশের একাধিক জায়গায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি প্রবল হারে বেড়েছে। যা কার্যত সোনালী জ্বালানিকে সোনালী ধাতুর তুল্য দামী করতে তুলছে, বলে কটাক্ষ অনেকের!

কলকাতায় দর
করোনা মোকাবিলায় কার্যত লকডাউনের আওতায় থাকা কলকাতায় এদিন সকালে পেট্রোলের দাম লিটার প্রতি ছিল ৯২.৬৭ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ছিল ৮৬.০৬ টাকা।

মুম্বই
মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৮.৮৮টাকা, ডিজেলের দাম মায়ানগরীতে দাঁড়িয়েছে ৯০.৪০ টাকা। বেঙ্গালুরুতেও জ্বালানির ছ্যাঁকা অব্যাহত। সেখানে পেট্রোলের দাম ৯৫.৩৩ টাকা প্রতি লিটারে, এবং ডিজেলের দাম ৮৭.৯২ টাকা প্রতি লিটারে।

দিল্লি
রাজধানী দিল্লিতে ডিজেলের দর আজ এক লিটারে ৮৩.২২ টাকা। পেট্রোলের দাম দিল্লিতে ৯২.৫৮ টাকা। দক্ষিণের শহর হায়দরাবাদে পেট্রোলের দাম ৯৬.২২ টাকা, ডিজেলের দাম ৯০.৭৩ টাকা প্রতি লিটারে।

চেন্নাই
চেন্নাইতে ১ লিটারে পেট্রোলের দাম ৯৪.৩১ টাকা, ডিজেলের ৮৮.০৭ টাকা হয়েছে। তিরুঅনন্তপুরমে পেট্রোলের দাম ৯৪.৮১ টাকা হয়েছে, ডিজেলের দাম ৮৯.৭০ টাকা।












Click it and Unblock the Notifications