বিজেপির কাজ সত্য-মিথ্যার পরোয়া না করে মানুষকে বিভ্রান্ত করা, কটাক্ষ পার্থর

বিজেপির কাজ সত্য-মিথ্যার পরোয়া না করে মানুষকে বিভ্রান্ত করা, কটাক্ষ পার্থর

মানুষকে বিভ্রান্ত করাই বিজেপির কাজ। কিন্তু তৃণমূলের অনেক কাজ রয়েছে। বর্তমানে যে করোনা সঙ্কট দেখা দিয়েছে, তার বিরুদ্ধে লড়তে হচ্ছে। বাংলার মানুষের জন্য কাজ করতে হচ্ছে। বিজেপির কোনও কাজ নেই। তাই বিজেপির শুধু মিথ্যা খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। বিজেপির বিরুদ্ধে এভাবেই সরব হলেন পার্থ চট্টোপাধ্যায়।

সত্য-মিথ্যার পরোয়া করে না বিজেপি

সত্য-মিথ্যার পরোয়া করে না বিজেপি

পার্থ বলেন, বিজেপির প্রচার দেখে মনে হয়, ওঁরা সত্য-মিথ্যার পরোয়া করে না। মানুষকে বিভ্রান্ত করাই ওঁদের কাজ। ওঁরা সার ভেবেছে, মানুষকে বিভ্রান্ত করতে পারলেই কেল্লাফতে, মানুষের সংকট, এভাব, দুর্দশা, কষ্ট ওঁদের মনে লাগে না। ওঁরা শুধু অপপ্রচার করছে, আর আমাদের কাজ করতে হচ্ছে বাংলার জন্য।

অপপ্রচারের রাজনীতিই শুধু শিখেছে

অপপ্রচারের রাজনীতিই শুধু শিখেছে

বিজেপি যে অপপ্রচারের রাজনীতি করে চলেছে, তার পাল্টা দিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিজেপি সর্বদাই এই কাজ করে। করোনার আবহে দেশ যখন সঙ্কটের মুখে, তখনও বিজেপি কুৎসা-অপপ্রচারের রাজনীতি করছে। নিজেদের দৈন্যতা প্রকাশ করেছে এভাবেই। মানুষ এর জবাব দেবে।

সরল সত্যটুকু জানে না বিজেপি

সরল সত্যটুকু জানে না বিজেপি

তিনি বলেন, শুধু বিজেপিই নয়, বিরোধীরা সকলেই প্রায় এই সংকটকালে স্বার্থসিদ্ধি করছে। রাজনীতি ছাড়া ভিন্ন কিছু তাঁরা ভাবছে না। কিন্তু করোনার এই পরিস্থিতিতে যে রাজনীতি বাদ দিয়ে রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে কাজ করতে হয় বা কাজ করা উচিত, সেই সরল সত্যটুকুই জানে না এঁরা।

অমিত শাহের ভিডিও-বার্তা প্রসঙ্গে

অমিত শাহের ভিডিও-বার্তা প্রসঙ্গে

বিজেপি ভুয়ো খবর ছড়াচ্ছে বলে দীর্ঘদিন বলে অভিযোগ করে আসছেন তৃণমূল নেতা-কর্মীরা। আর এটা বিজেপির একটা অ্যাজেন্ডা। তৃণমূলের অভিযোগ, সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেটাই প্রমাণ করছে বিজেপি কুৎসাকেই পাথেয় করে রাজনীতি করতে চাইছে। অমিত শাহের একটি পুরো ভিডিও বার্তায় তারই আভাস মিলেছে বলে বার্তা তৃণমূলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+