১৫ মিনিটের অপারেশন, ম্যানেজারের মাথায় বন্দুক ধরে ২৫ কেজি সোনা নিয়ে চম্পট
মাত্র ১৫ মিনিটের অপারেশন। দিনেদুপুরে শহর কলকাতার অদূরেই ঘটে গেল ভয়াবহ ডাকাতি! কলকাতার উপকণ্ঠে ডানলপের বিটি রোডের উপরে একটি ঋণদান সংস্থার অফিসে এই ঘটনা ঘটে।
কলকাতা, ৩১ ডিসেম্বর : মাত্র ১৫ মিনিটের অপারেশন। দিনেদুপুরে শহর কলকাতার অদূরেই ঘটে গেল ভয়াবহ ডাকাতি! কলকাতার উপকণ্ঠে ডানলপের বিটি রোডের উপরে একটি ঋণদান সংস্থার অফিসে এই ঘটনা ঘটে শুক্রবার। ম্যানেজারের মাথায় পিস্তল ধরে ২৫ থেকে ৩০ কেজি ওজনের সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। ওই দুষ্কৃতী দলে চারজন ছিল। সিসিটিভি থেকেও কোনও লাভ হয়নি। সিসি ক্যামেরায় কালি লেপে দেয় ডাকাত দল।
একেবারে আটঘাট বেঁধে ছক কষেছিল চার ডাকাত। সিসিটিভি-র ঝক্কি এড়িয়ে গ্রাহক সেজে মন্নপুরম লিমিটেডের শাখায় ঢুকে পড়ে চার ডাকাত। তারপরই মাত্র ১৫ মিনিটের মধ্যে অপারেশন চালিয়ে ভল্ট ভেঙে সোনা হাতিয়ে নেয় তারা।

ওই ঘটনায় ম্যানেজার বা কর্মীদের কিছু করার ছিল না। তারা পুলিশকে ফোন করতেও পারেননি। ডাকাতদের মুখ ছিল হেলমেটে ঢাকা। প্রত্যেকের হাতেই বন্দুক। কেউ কিছু বুঝে ওঠার আগেই কর্মীদের কাছ থেকে চাবি হাতিয়ে তারা কাজ সেরে ফেলে।
পুলিশ এই ঘটনার পর তদন্ত শুরু করেছে। দু'জনকে আটক করা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে। এই সংস্থার কর্মীরাই টিপারের কাজ করে বলে অনুমান পুলিশের। সিআইডিও এই ডাকাতির কিনারায় তদন্ত শুরু করেছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications