কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, মৃত এক শ্রমিক
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট তাপ বিদ্যুত কেন্দ্রর কাজ করার সময়ে উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের । মৃতের নাম তপন অধিকারী। বছর ৪৭ এর তপন অধিকারীর বাড়ি কাঁকিনাড়া এলাকায় ।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট তাপ বিদ্যুত কেন্দ্রর কাজ করার সময়ে উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের । মৃতের নাম তপন অধিকারী। বছর ৪৭ এর তপন অধিকারীর বাড়ি কাঁকিনাড়া এলাকায় । তিনি ফিটারের কাজ করতেন ।

এদিকে তাপ বিদ্যুত কেন্দ্রর শ্রমিকরাই জানিয়েছেন যে কোন উঁচু জায়গাতে কাজ করার সময়ে তাদের ' সেফটি বেল্ট ' পড়ে কাজটি করতে হয়। সেফটি বেল্ট না পড়লে উঁচুতে উঠে কাজ করার কোন রকমের অনুমতি পাওয়া যায় না । তাদের প্রশ্ন, তাহলে কী ভাবে তপন অধিকারী এত উঁচু জায়গা থেকে পড়ে গেল? কোলাঘাট তাপ বিদ্যুত কেন্দ্রর এক আধিকারিক জানিয়েছেন যে তারা এই বিষয়টি খতিয়ে দেখছেন ।












Click it and Unblock the Notifications