তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী! গুলিবিদ্ধ হয়ে ১ জনের মৃত্যু

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বাসন্তীতে সংঘর্ষ। সোমবারের পর মঙ্গলবার ভোরেও সেই সংঘর্ষ চলে। বোমার আঘাতে একব্যক্তির মৃত্যু হয়েছে।

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বাসন্তীতে সংঘর্ষ। সূত্রের খবর অনুযায়ী, সোমবারের পর মঙ্গলবার ভোরেও সেই সংঘর্ষ চলে। বোমার আঘাতে একব্যক্তির মৃত্যু হয়েছে। এপর একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সংঘর্ষ নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী! গুলিবিদ্ধ হয়ে ১ জনের মৃত্যু

বেশ কিছুদিন ধরেই বাসন্তীর লেবুখালির ফুল মালঞ্চ এলাকা সন্ত্রস্ত দুই তৃণমূল নেতার বিরোধে। জাকির শেখ এবং ইউসুফ মোল্লার মধ্যে বিরোধে মঙ্গলবার ভোররাতে সাহাবুদ্দিন সরকার নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার গণ্ডগোলের পর সন্ধেয় পুলিশ ঢোকে এলাকায়। প্রথমের দিকে শান্ত থাকলেও, মধ্যরাতে ফের গুলি বোমার সংঘর্ষ চলে। সেই গুলির আঘাত লাগে সাহাবুদ্দিনের। অপর একজনও গুলিতে আহত হন। তাঁদের দুজনকে বাসন্তী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সাহাবুদ্দিন সরকারকে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিকে জাকির গোষ্ঠীর সাহাবুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই, এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কিছু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী, এদিন সকাল পর্যন্ত সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ।

এর আগে বাসন্তীর মসজিদ বাটি এলাকা উত্তপ্ত হয়েছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে। সেখানে মান্নান শেখ এবং গৌর সর্দার গোষ্ঠীর মধ্যেও বিরোধ দীর্ঘদিনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+