প্রবল বৃষ্টিতে বেলেঘাটায় ভেঙে পড়ল শতবর্ষ প্রাচীন বাড়ি! ধ্বংসস্তুপ চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে বেলেঘাটা মেন রোডে। তবে ধ্বংসস্তুপের মধ্যে আটকে ছিলেন ওই বৃদ্ধার পরিবারের কয়েকজন। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তুপ স
প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে বেলেঘাটা মেন রোডে। তবে ধ্বংসস্তুপের মধ্যে আটকে ছিলেন ওই বৃদ্ধার পরিবারের কয়েকজন। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তুপ সরিয়ে তাঁদের উদ্ধার করেন।

বৃহস্পতিবার ভোরে ভাঙে দেড়শো বছরের পুরনো বাড়ি
৫৫ নং বেলেঘাটা মেন রোডের বাড়িটি প্রায় দেড়শো বছরের পুরনো। এদিন ভোরে সেটির একাংশ ভেঙে পড়ে।

ধ্বংসস্তুপে আটকে পড়েন বাড়ির সদস্যরা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধ্বংসস্তুপে আটকে পড়েছিলেন বৃদ্ধা প্রতিমা সাহা, ছেলে রাজেশ সাহা এবং নাতি ঋষব সাহা। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তুপ সরিয়ে তাঁদের উদ্ধার করেন।

হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু বৃদ্ধার
ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করে সবাইকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। সেখানে বৃদ্ধা প্রতিমা সাহাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পারিবারিক ঝামেলায় মেরামতি বন্ধ ছিল
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক ঝামেলায় বাড়িটির মেরামতি করা হয়নি দীর্ঘদিন। বাড়িটি এবার ভেঙে ফেলা হবে বলে পুরসভা সূত্রে খবর।












Click it and Unblock the Notifications