চোর সন্দেহে গণপিটুনির জেরে ভবঘুরের মৃত্যু বর্ধমানে

চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে বর্ধমানের মেমারিতে।

চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে বর্ধমানের মেমারিতে। মৃতের নাম উদয় মন্ডল (৬০)। মেমারি থানার পুলিশ জানায় যে তাকে চোর বলে সন্দেহ করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। প্রবীর মুখোপাধ্যায় এবং প্রশান্ত সাহা নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

চোর সন্দেহে গণপিটুনির জেরে ভবঘুরের মৃত্যু বর্ধমানে

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ঘটনা ঘটে মেমারির হাসপাতালের কাছে। এই ব্যক্তি ভিক্ষা করে দিন কাটাতেন। যেখানে সেখানে ঘুমোতেন। দিন কয়েক ধরে এই এলাকার দোকানে চুরি হচ্ছিল।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে একটা দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। তাঁকে চোর বলে অপবাদ দিয়ে মারধর করতে শুরু করে কিছু ব্যবসায়ী। অভিযোগ, তার জেরেই মৃত্যু হয়েছে এই ব্যক্তির। পুলিশ ঘটনার তদন্তে নেমে আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+