নুসরতের ডিকশনারি লুক প্রকাশ্যে! তৃণমূল সাংসদকে ঘিরে ফের উঠল ধর্ম নিয়ে বিতর্ক

তাঁর বিয়ের পর কপালে টিপ ও সিঁথিতে সিঁদুর পরা নিয়ে ব্যাপক তোলপাড় হয়। উত্তরপ্রদেশের এক মৌলবাদী প্রতিষ্ঠান তা নিয়ে বক্তব্য পেশ করে। শুরু হয় বিতর্ক। আর এবার তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত তাঁর আগামী ছবি ' ডিকশনারি'র লুক প্রকাশ্যে আনতেই তা নিয়ে শুরু হল কটাক্ষ।

 ফের সাজের ঘরানা নিয়ে বিতর্ক!

ফের সাজের ঘরানা নিয়ে বিতর্ক!

ব্রাত্য বসু পরিচালিত 'ডিকশনারি' ছবির ফার্স্ট লুক নিয়ে গতকালই প্রকাশ্যে এসেছে নুসরত জহানের লুক। অভিনেত্রী সেই লুক প্রকাশ্যে আনতেই তাঁকে নিয়ে শুরু হয় তোলপাড়। ছবি নেট পাড়ায় প্রকাশিত হতেই তা নিয়ে শুরু হয়েছে মৌলবাদী কটাক্ষ।

নুসরতকে নিয়ে বিতর্ক

উল্লেখ্য, ব্রাত্য বসু পরিচালিত 'ডিকশনারি' ছবিতে নুসরতকে দেখা যায়, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, খোলা চুল ও পরনে লাল শাড়িতে। এমন পোশাক ঘিরে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে অনেকেই লিখেছেন, ' আপনি না মুসলিম ..হিন্দু বেশে কেন?' অনেকেই নুসরতের পদবী নিয়ে প্রশ্ন তোলেন।

স্বভাবসিদ্ধ মেজাজে নুসরত

স্বভাবসিদ্ধ মেজাজে নুসরত

চিরকালই ধর্মীয় ভেদাভেদকে গুরুত্ব দেননি নুসরত। আর সেই চেনা মেজাজ এবারেও ধরে রাখলেন বাঙালি অভিনেত্রী। এমন সমস্ত ধর্ম কেন্দ্রিক মন্ত্রব্যকে তিনি এড়িয়ে চলেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। এমন মন্তব্যের পাল্টা কোনও জবাব দেননি নুসরত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+