বেশি বৃষ্টির শঙ্কা নেই, তবে কড়া ঠান্ডা কবে, কী বলছে হাওয়া অফিস

আপাতত নামবে না তাপমাত্রা। নিম্নচাপ সরে গেলেও, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরে হাওয়া। আবহাওয়া দফতরের অনুমান, ১৫ ডিসেম্বরের আশপাশে নামতে পারে তাপমাত্রা।

আপাতত নামবে না তাপমাত্রা। নিম্নচাপ সরে গেলেও, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরে হাওয়া। আবহাওয়া দফতরের অনুমান, ১৫ ডিসেম্বরের আশপাশে নামতে পারে তাপমাত্রা।

বৃষ্টির শঙ্কা নেই, তবে কড়া ঠাণ্ডা কবে, কী বলছে হাওয়া অফিস

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে সরে গিয়েছে। চলে গিয়েছে বাংলাদেশের দিকে। ফলে বাংলাদেশ এবং বাংলাদেশ লাগোয়া নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনার কিছু অংশে রবিবার বৃষ্টির সম্ভাবনা। রবিবার দুপুরের পর থেকে মেঘ কাটতে শুরু করবে। তবে রোদের জন্য অপেক্ষা করতে হতে পারে আরও একটা দিন।

নিম্নচাপ সরে গেলেও, পশ্চিমী ঝঞ্ঝার উৎপাত শুরু হয়েছে। ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরে হাওয়া। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, হিমাচলপ্রদেশ ,কাশ্মীর এবং উত্তরাখণ্ডে প্রবল তুষারপাতের সম্ভাবনা।

প্রথমে আবহাওয়াবিদরা অমুমান করেছিলেন, নিম্নচাপ এগোতে পারে ওড়িশা-অন্ধ্র উপকূলের দিকে। যদিও পরে তা অভিমুখ পরিবর্তন করে। এগোয় উত্তর-পূর্ব দিকে। অতিগভীর নিম্নচাপে পরিণত হয়। এর ফলে শনিবার কৃষ্ণনগরে সব থেকে বেশি বৃষ্টি হয়। প্রায় ৩০ মিলিমিটার। আর আলিপুরে বৃষ্টির পরিমাণ ছিল অনেকটাই কম, ৯.৮ মিলিমিটার।

নিম্নচাপের কারণে প্রথমে দিন তিনেকের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও, রবিবার কিংবা সোমবার সেরকম কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের অনুমান, সোমবার থেকে মেঘ কাটতে শুরু করবে এবং পশ্চিমী ঝঞ্ঝা বিদায় নিলেই ফের ঠাণ্ডা ফিরবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+