বিহার চাইছে ‘নতুন মুখ’! বিধানসভা ভোটের আগে জনমত সমীক্ষায় এ কীসের আভাস
২০২০-তে বিহারের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে লোকনীতি-সিএসডিএসের জনমত সমীক্ষা এক নতুন ভাবনা সামনে আনল। বিহার আর পুরনো নেতাদের চাইছে না। চাইছে একেবারে নতুন মুখ। কে হতে পারেন এমন নেতা?
২০২০-তে বিহারের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে লোকনীতি-সিএসডিএসের জনমত সমীক্ষা এক নতুন ভাবনা সামনে আনল। বিহার আর পুরনো নেতাদের চাইছে না। চাইছে একেবারে নতুন মুখ। কে হতে পারেন এমন নেতা? এই জনমনত সমীক্ষা সামনে আসার পর রাজনৈতিক মহল খাতা-কমল নিয়ে বসে পড়েছেন নেতা খুঁজতে!

পুরনো নেতারা মনোবল হারাবেন নিশ্চিত
বিহার বিধানসভা নির্বাচনের গতিপ্রকৃতি নিয়ে চাঞল্যকর এক তথ্য সামনে এনেছে, যা দেখে নীতীশ কুমারের চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে যাবে। ২০২০ সালের বিহার বিধানসভা ভোটের আগে ইন্ডিয়া টুডে টিভির লোকনীতি-সিএসডিএসের সমীক্ষার রিপোর্ট পুরনো নেতারা মনোবল হারাবেন নিশ্চিত।

নীতীশের পক্ষে সুখকর নয় জনমত
লোকনীতি-সিএসডিএস বিহারের জনমত সমীক্ষা অনুযায়ী নীতীশের পক্ষে সুখকর নয় এবারের নির্বাচন। অন্য খেলা চলছে রাজ্যে, তাই নীতীশকে সরিয়ে উঠে আসতে পারেন কোনও নতুন মুখ। কেননা বিজেপির ভোটাররা নীতীশের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাই একার ক্ষমতায় কতটা সাফল্য আনতে পারবেন নীতীশ, তা নিয়ে প্রশ্ন রয়ে যায়।

২০১০-এর সঙ্গে ফারাক ২০২০-র
২০১০ সালে বিহারে বিজেপির ভোটারদের ৯১ শতাংশ নীতীশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে সমর্থন করেছিলেন। কিন্তু এবার সেই চাহিদায় ভাটা পড়েছে। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৫ শতাংশে। লোকনীতি-সিএসডিএসের সমীক্ষা বলছে বিজেপি চাইছে না নীতীশকে।

নতুন নেতা দরকার, বলছে সমীক্ষা
নীতীশ কুমারকে কি আর একটি সুযোগ দেওয়া উচিত? লোকনীতি-সিএসডিএসের সমীক্ষার রিপোর্ট বলছে, ৩১ শতাংশ জানিয়েছে হ্যাঁ। আর ২৬ শতাংশ জানিয়েছে না। ৩৪ শতাংশ বলেছেন নতুন নেতা দরকার বিহারে। বিজেপির ভোটারদের মধ্যেও এখানে বিভাজন রয়েছে। ৫৮ শতাংশের রায় পেয়েছেন নীতীশ কুমার।

বিহারে নীতীশের গ্রাফ নিম্নমুখী
লোকনীতি-সিএসডিএস আরও একটি প্রশ্ন রেখেছিল বিহারবাসীর কাছে। বিহারের কে বেশি জনপ্রিয়। সেখানেও নীতীশ কুমারের গ্রাফ নিম্নমুখী। ২০১৫ সালে নীতীশ কুমার পক্ষে ছিলেন ৪০ শতাংশ, লালু পরিবারের পক্ষে ৯ শতাংশ আর ২০২০-তে নীতীশ কুমার পক্ষে ভোট ৩১ শতাংশের। আর লালু পরিবারের পক্ষে ৩০ শতাংশ।












Click it and Unblock the Notifications