মমতা সম্পর্কে বিস্ফোরক দলের প্রাক্তন এই নেতা! কংগ্রেস-সিপিএমকেও কটাক্ষ
সিপিএম কিংবা কংগ্রেস নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাভাবিক মানুষে পরিণত করতে পারে একমাত্র বিজেপি। এমনটাই মন্তব্য করলেন, সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া মুর্শিদাবাদের নেতা হুমায়ুন কবীর।
সিপিএম কিংবা কংগ্রেস নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাভাবিক মানুষে পরিণত করতে পারে একমাত্র বিজেপি। এমনটাই মন্তব্য করলেন, সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া মুর্শিদাবাদের নেতা হুমায়ুন কবীর। সোমবার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীর হাত ধরে দিল্লিতে বিজেপিতে যোগ দেন হুমায়ুন।

হুমায়ুন কবীরের অভিযোগ, মন্ত্রিসভার কোনও সদস্যকেই কাজ করতে দেন না তৃণমূল নেত্রী। একইসঙ্গে তাঁর অভিযোগ, জেলাশাসক, পুলিশ সুপার, ওসি, বিডিও, সবাই এখন তৃণমূলের ক্যাডার। যে পুলিশ মমতার চুলের মুঠি ধরে রাইটার্স থেকে বের করে দিয়েছিল, সেই পুলিশের ওপর নির্ভর করেই যাবতীয় সব কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের এই প্রাক্তন নেতার আরও অভিযোগ, জেলার কোনও নেতাকে তিনি বিশ্বাস করেন না। আর মিথ্যাচার ছাড়া কিছুই জানেন না তৃণমূল নেত্রী।
নিজের পুরনো দল কংগ্রেস সম্পর্কে হুমায়ুনের মন্তব্য, কংগ্রেসের দিল্লি নেতৃত্ব এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে তোল্লা দিচ্ছে। অন্যদিকে সিপিএম-এর অস্তিত্বও শূন্য।












Click it and Unblock the Notifications