নন্দীগ্রামে ভোটের দিন রাজ্যে পা রাখার আগে বাংলায় মোদীর বড় বার্তা
আর কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যে পা রাখছেন নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফার ভোটে এদিন তুঙ্গে থাকা ভোট উত্তেজনার মাঝেই তিনি সভা করবেন উলুবেড়িয়া ও দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। এর আগে নন্দীগ্রাম ঘিরে রাজ্যের ভোট উত্তেজনার ছবি বারবার ফুটে উঠতে শুরু করেছে। তার আগে বাংলায় টুইটে বড় বার্তা দিলেন নরেন্দ্র মোদী।

আজ রাজ্যে মোদীর সভা
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ভাগ্য যখন নির্ধারণ করবে নন্দীগ্রাম, তখন তার পাশের জেলাতেই প্রচারে পারদ তুঙ্গে রাখার কথা নরেন্দ্র মোদীর। তার আগে এদিন রাজ্যে পা রাখার আগে নরেন্দ্রে মোদী এদিন বাংলায় টুইট করেন। যা দ্বিতীয় দফায় বাংলার ভোটগ্রহণের ক্ষেত্রে তাৎপর্যবাহী।

দ্বিতীয় দফার ভোট ও মোদীর টুইট
এদিন নরেন্দ্র মোদী লেখেন, 'বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।' বাংলায় লেখা মোদীর এই টুইট ইতিমধ্যেই বাংলার দ্বিতীয় দফার ভোট উত্তেজনার মধ্যে তাৎপর্যবাহী।

উত্তেজনায়, রক্তপাত ও ভোট
প্রসঙ্গত, নন্দীগ্রামে ভোটের আগের রাত থেকেই রক্তাক্ত কেশপুর। সেখানে তৃমমূল কর্মীকে খুনের অভিযোগ রয়েছে। ঘটনার জেরে ৭ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে ওই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়। গোটা ঘটনার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

অশান্তির খবর সকাল থেকেই
এদিকে, রাজ্যে জায়গায় জায়গায় অশান্তির খবর দ্বিতীয় দফার ভোটগ্রহণের সকাল থেকেই দেখা যাচ্ছে। হলদিয়ার২০২ নম্বর বুথে অশান্তির খবর যেমন মিলছে , তেমনই নন্দীগ্রামের ১৪ নম্বর বুথে পোলিং এজেন্টকে হেনস্থার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications