নন্দীগ্রামবাসীর 'স্বপ্নপূরণ' প্রসঙ্গ তুলে মমতাকে অন্য আসনে মনোনয়ন নিয়ে ব্লকবাস্টার প্রশ্নবাণ মোদীর
নন্দীগ্রাম যখন শুভেন্দু বনাম মমতার মেগাফাইট নিয়ে রীতিমতো তোলপাড়, তখনই উলুবেড়িয়ার সভা থেকে বড়সড় বার্তা দিলেন মোদী। এক হাইভোল্টেজ প্রশ্ন তুলে মমতাকে এদিন কার্যত তাক করে শক্তিশেল দাগেন মোদী।

ভাইপোর উইন্ডো বন্ধ হবে
'আপনারা ভয় পাবেন না।' এই বার্তা দিয়েই মোদী এদিন উলুবেড়িয়ায় বলেন, 'আপনারা নিশ্চিন্তে ভোট দিন।' তাঁর দাবি ২ মের পর বাংলায় ভাইপোর উইন্ডো বন্ধ হবে, আর বিনিয়োগের উইন্ডো খুলবে।

নন্দীগ্রাম স্বপ্নপূরণ করেছে
এদিন মোদী বলেন, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। দিদিকে যেতে হবে। এর সঙ্গেই পারদ চড়িয়ে মোদীর বার্তা,'নন্দীগ্রামের মানুষ আজ নিজেদের স্বপ্ন পূর্ণ করে নিয়েছে।' এরপর বাংলার মানুষ নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আর অপেক্ষা করতে পারছেন না।

'দিদি হার মেনে নিয়েছেন'!
নরেন্দ্র মোদী এদিন বলেন, নন্দীগ্রামে আজ যা ঘটেছে তা বুঝিয়ে দিচ্ছে যে দিদি ইতিমধ্যেই হার মেনে নিয়েছেন। তাঁর দাবি, আম্ফানে ত্রাণের টাকা নিয়ে কারচুপি প্রসঙ্গে দিদির জবাব দেওয়া উচিত। মোদী কটাক্ষের সুরে বলেন, দিদি উত্তর না দিক, তাঁর ভাইপোর উত্তর দেওয়া উচিত।

মোদীর তাবড় প্রশ্নবাণ
মোদী এদিন বলেন প্রথম দফার ভোটের পর দিদিও বুঝে গিয়েছেন যে বাংলা তাঁকে ভোটের ফলে শাস্তি দেবে। কটাক্ষের সুর ধরে নরেন্দ্র মোদী এদিন বলেন, 'দিদি এখনও আরও ধাপ বাকি রয়েছে নির্বাচনের। তার জন্য মনোনয়ন বাকি রয়েছে এখনও। এটা বলুন , যে কানাঘুষযো রটছে যে আপনি আচমকা কোনও একটি আসনে ফর্ম ভর্তি করতে চলেছেন.. এটা কতটা সত্যি?'












Click it and Unblock the Notifications