Murshidabad: সামশেরগঞ্জে বাবা-ছেলেকে খুন ২ ভাইয়ের! হরগোবিন্দ-চন্দন খুনে গ্রেফতার কালু ও দিলাবর নাদাব

Murshidabad: হিংসায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার ২ জন। ১২ এপ্রিল সামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। বাড়ি থেকে তাদের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ২ ভাইকে গ্রেফতার করল পুলিশ।

নৃশংস ওই হত্যাকাণ্ডে বীরভূম ও মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে দুই জনকে। ধৃতদের নাম কালু নাদাব ও দিলাবর নাদাব। ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, একজনকে বীরভূমের মুরারই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অপরজনকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের সুতির বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা থেকে। জাফরাবাদ সংলগ্ন এলাকারই বাসিন্দা তারা।

samserganj

স্থানীয় সূত্রে খবর, গত শনিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ওয়াকফ হিংসার মাঝে পেশায় মৃৎশিল্পী হরগোবিন্দ ও চন্দনদের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। লুঠপাটের উদ্দেশ্যে বাড়িতে ভাঙচুর চালাতে থাকে। সেসময়ই বাবা ও ছেলে বাধা দিতে যায়। তখন তাদের ধারাল অস্ত্র দিয়ে দুষ্কৃতীরা কুপিয়ে খুন করে বলে অভিযোগ। বারবার পুলিশকে ফোন করলেও ফোনে পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের।

এদিন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আরও জানান, "হরগোবিন্দ দাস ও চন্দন দাস, সম্পর্কে বাবা ও ছেলে, তাঁদের খুন করা হয়েছিল। বিশেষ তদন্তকারী দল গঠন করে অভিযুক্তদের খোঁজে ম্যারাথন তল্লাশি চালানো হয়। বিস্তারিত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। বেশ কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ধৃতরা এই খুনে প্রত্যক্ষ ভাবে যুক্ত।"

Take a Poll

তবে বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলেও জানান পুলিশকর্তা। এখনও পর্যন্ত মুর্শিদাবাদে হিংসার ঘটনায় মোট ২২১ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানান এডিজি। গুজব যাতে আর না ছড়িয়ে পড়ে ও নতুন করে যাতে অশান্তির বাতাবরণ না তৈরি হয়, তার জন্য সোশাল সাইটেও নজর রাখছে পুলিশ। ইতিমধ্যেই উস্কানিমূলক পোস্টের অভিযোগে ১ হাজার ৯৩টি সোশাল অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+