করোনার জেরে পিছোচ্ছে পুরভোট! 'নতুন' বিজ্ঞপ্তি জারি নিয়ে জল্পনা

করোনার জেরে পিছোচ্ছে পুরভোট! 'নতুন' বিজ্ঞপ্তি জারি নিয়ে জল্পনা

রাজ্য সরকার কার্যত সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল পুরভোট হবে এপ্রিল, মে মাসে। কিন্তু এরই মধ্যে চলে আসে করোনা ভাইরাস জনিত লকডাউন পরিস্থিতি। ফলে পুরভোট করে হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতা পুরসভার মেয়াদ শেষ হওয়ার সময় চলে আসায়, তা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু হয়েছে বলে সূত্রের খবর।

কলকাতা পুরসভার মেয়ার শেষ ৪ মে

কলকাতা পুরসভার মেয়ার শেষ ৪ মে

৪ মে কলকাতা পুরসভার মেয়ার শেষ হবে। সব কিছু ঠিক থাকলে, সেই সময়ের আগেই নির্বাচন করে পুরবোর্ড গঠন হয়ে যেত। কিন্তু করোনা লকডাউনের জেরে তা আর কার্যত সম্ভব নয়।

 প্রশাসক বসানোর চিন্তাভাবনা শুরু

প্রশাসক বসানোর চিন্তাভাবনা শুরু

বর্তমান পরিস্থিতিতে কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার আইনে প্রশাসক বসানোর নিয়ম না থাকায় অর্ডিন্যান্স জারি করে প্রশাসক বসানো হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।

অর্ডিন্যান্স জারি করার পর পাঠানো হবে রাজ্যপালের কাছে

অর্ডিন্যান্স জারি করার পর পাঠানো হবে রাজ্যপালের কাছে

অর্ডিন্যান্স জারি করার পর তা আইনে পরিণত করতে পাঠানো হবে রাজ্যপালের কাছে। এই পরিস্থিতিতে প্রশাসক বসানোয় রাজ্যপাল আপত্তি করবেন না বলেই মনেব করা হচ্ছে।

 প্রশাসক হতে পারেন খলিল আহমেদ

প্রশাসক হতে পারেন খলিল আহমেদ

সূত্রের খবর অনুযায়ী, যদি কলকাতা পুরসভায় প্রশাসক বসাতে অর্ডিন্যান্স জারি করাই হয়, তাহলে সেক্ষত্রে প্রশাসক হিসেবে বসামনো হতে পারে বর্তমান পুর কমিশনার খলিল আহমেদকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+