মুকুলকে নিয়ে জল্পনার অন্ত নেই! ফের বিজেপি ছাড়া নিয়ে চর্চা ‘অলীক’ এক পোস্টে

মুকুল রায়ই এখন খবরের শিরোনামে। তিনি বিজেপিতে মন্ত্রী হচ্ছেন- এই রটনা তো চলছেই। ২০২১ বিধানসভার আগে তাঁকে নিয়ে বিজেপি ও তৃণমূল দুই শিবিরেই জল্পনা।

মুকুল রায়ই এখন খবরের শিরোনামে। তিনি বিজেপিতে মন্ত্রী হচ্ছেন- এই রটনা তো চলছেই। ২০২১ বিধানসভার আগে তাঁকে নিয়ে বিজেপি ও তৃণমূল দুই শিবিরেই জল্পনা। আসলে দুই শিবিরই জানে, মুকুল হচ্চেন গেম চেঞ্জার। নীরবে পর্দার আড়ালে থেকে তিনি ভোলবদলে দিতে পারেন যে কোনও নির্বাচনের।

২০২১-এর আগে অযথা রটনা

২০২১-এর আগে অযথা রটনা

এমন ক্যারিশ্মা কিন্তু ২০০৮ সাল থেকেই দেখাচ্ছেন মুকুল রায়! এবারও তার অন্যথা হবে না কে বলতে পারে। ২০১৯-এই তার প্রমাণ দিয়েছেন মুকুল। প্রথম মুকুল রায় বিহীন সাধারণ নির্বাচনে তৃণমূলের বিজয়রথ মুখ থুবড়ে পড়েছে। এহেন মুকুল রায়কে নিয়ে ২০২১-এর আগে রটনা চলছে।

তৃণমূল নেতার এক পোস্টে জল্পনা

তৃণমূল নেতার এক পোস্টে জল্পনা

সম্প্রতি অমিত শাহের ভার্চুয়াল সভায় মুকুলের বক্তব্য রাখার সময় তৃণমূল নেতার এক পোস্ট ঘিরেই যত জল্পনা। সেই পোস্টে উল্লেখ করা হয়েছে- ‘বাঁ হাতে করোনা আসে/ডান হাতে আসে না/বিজেপি ছাড়ব, তবে/ এই জুন মাসে না'। এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে কি সত্যি মুকুল রায় বিজেপি ছাড়ছেন।

মোদী-শাহরা ভাবছেন, অবকাশই নেই

মোদী-শাহরা ভাবছেন, অবকাশই নেই

সেই অভিযোগ সম্পূর্ণ খণ্ডন করে দিয়ে বিজেপি নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, তৃণমূল এসব রটাচ্ছে। আসলে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তাই মিথ্যে রটনা করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। মুকুল রায়ের অনুগামীদের রাজ্য কমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে, তাঁকে নিয়েও ভাবছেন মোদী-শাহরা।

২০২১-এর আগে মন্ত্রী হওয়ার জল্পনা

২০২১-এর আগে মন্ত্রী হওয়ার জল্পনা

সম্প্রতি দিল্লিতে উড়ে গিয়েছেন মুকুল রায়। সঙ্গে মুকুল ঘনিষ্ঠ বিজেপি সহ সভাপতি সব্যসাচী দত্ত। এরপর থেকেই মুকুল রায়ের মন্ত্রিত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনি মোদী মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে পারেন। এমনকী তিনি পূর্ণমন্ত্রী হতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে। ২০২১-এর আগে তাঁকে গুরুত্ব দিতেই বিজেপি ভাবছে।

হাতের নীল গ্লাভসেই লুকিয়ে রহস্য

হাতের নীল গ্লাভসেই লুকিয়ে রহস্য

এই অবস্থায় তাঁর হাতের নীল গ্লাভস আর ডান হাতের খোলা গ্লাভস নিয়ে অযথা কুৎসা করা হচ্ছে। তিনি কোথাও যাবেন না, তিনি বিজেপিতেই আছেন, বিজেপিতেই থাকবেন। বিজেপির দাবি, মমতাকে না হারানো পর্যন্ত তিনি কোথাও যাবেন না। তৃণমূল আগেও তাঁকে নিয়ে নানা কুৎসা করেছে, এখন ফের শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+