মুকুলের শাঁখের করাত! একদিকে জেরার নোটিশ, অন্যদিকে জারি গ্রেফতারি পরোয়ানা
দুর্নীতি ও প্রতারণা মামলায় মুকুল রায়কে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ। অন্যিদিকে এই মামলায় ব্যাঙ্কশাল আদালত এরই মধ্যে মুকুল রায়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
মুকুল রায়কে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ। দুর্নীতি ও প্রতারণা মামলায় তাঁকে নোটিশ পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ৩০ জুলাই দিল্লিতে গিয়ে কলকাতা পুলিশের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এই নোটিশ পাওয়ার পরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়। তবে এই মামলায় ব্যাঙ্কশাল আদালত এরই মধ্যে মুকুল রায়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

কলকাতা পুলিশ জানিয়েছে, বড়বাজারে একটি দুর্নীতি মামলায় মুকুল রায়ের নাম উঠে আসে। কয়েকজনকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন মুকুলের নাম। এরপরই তাঁকে নোটিশ পাঠানোর তোড়জোড় শুরু হয়। সিআরপিসির ১৬০ ধারায় তাঁকে নোটিশ পাঠিয়ে জেরা করার কথা জানানো হয়। মুকুল রায় দিল্লিতে থাকায়, তাঁকে দিল্লিতে গিয়ে জেরার কথাও স্পষ্ট করা হয় নোটিশে।
কলকাতা পুলিশের এই নোটিশের পর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মুকুল রায়। তিনি বলেন, একদিকে তদন্তের জন্য জেরা করতে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে ব্যাঙ্কশাল আদালতে আমার নামে একটা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁর আবেদন, একইসঙ্গে দুটো জিনিস কীভাবে হয়। তিনি এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ তোলেন।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী -
এপ্রিলে ‘সঙ্কল্পপত্র' প্রকাশে প্রস্তুত বিজেপি, উন্নয়ন ও বদলের প্রতিশ্রুতিতে ভরসা জাগানোর চেষ্টা -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications