চক্রান্ত করে প্রতিবেশীকে খুন বসিরহাটে, গ্রেফতার মা-মেয়ে
চক্রান্ত করে প্রতিবেশীকে খুন বসিরহাটে, গ্রেফতার মা-মেয়ে
বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ঘড়িবাড়ি এলাকার ঘটনা। প্রতিবেশী দুই পরিবারের মধ্যে অশান্তির জের। ৪৪ বছরের সুতপা নাথ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী মিনু গাড়োয়াল ও পূজা গাড়োয়াল সঙ্গে পারিবারিক অশান্তি বাধে। মা ও মেয়ে মিনু ও পূজা তাকে চুলের মুঠি ধরে এলোপাথাড়ি চড়-ঘুষি মারতে শুরু করে মাটিতে ফেলে মার শুরু করে।

আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করলে আজ শুক্রবার সকালে সুতপা নাথের মৃত্যু হয়। মৃত্যুর খবর ঘড়িবাড়ি এলাকায় পৌঁছালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত গ্রামবাসীরা মা-মেয়েকে ঘরে আটকে রেখে পুলিশকে খবর দিলে মা মিনু গাড়োয়াল মেয়ে পূজা গাড়োয়ালকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।
ধৃত মা-মেয়েকে আজ শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এর পিছনে শুধুই কি পারিবারিক অশান্তি না জমি বিবাদ,পুরনো শত্রুতার জের সবটাই তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।












Click it and Unblock the Notifications