করোনা সংক্রমণে প্রতিদিনই ভাঙছে রেকর্ড! ২৪ ঘন্টায় কলকাতা ও উত্তর ২৪ পরগনায় রেকর্ড সংখ্যক মৃত্যু

বৃহস্পতিবার ৩৭২০, শুক্রবার ৩৭৭১, শনিবার ৩৮৬৫, রবিবার ৩৯৮৩, সোমবার ৩৯৯২, মঙ্গলবার ৪০২৯, বুধবার ৪০৬৯ । রাজ্যে (West bengal) প্রতিদিনই বাড়ছে করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা। এদিন মৃত্যু হয়েছে

বৃহস্পতিবার ৩৭২০, শুক্রবার ৩৭৭১, শনিবার ৩৮৬৫, রবিবার ৩৯৮৩, সোমবার ৩৯৯২, মঙ্গলবার ৪০২৯, বুধবার ৪০৬৯ । রাজ্যে (West bengal) প্রতিদিনই বাড়ছে করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা। এদিন মৃত্যু হয়েছে ৬৪ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩, ২৪৪ জন। এদিন মঙ্গলবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৮৭. ৪৩%, সেখানে বুধবার সুস্থতার হার ৮৭.৪৫%।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩, ৩৩, ১২৬

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩, ৩৩, ১২৬

বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,০৬৯ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩, ৩৩, ১২৬ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৫,৫৭৯ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২, ৯১, ৩০৩ জন। গত ২৪ ঘন্টায় ৩, ৫৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতা(৭৯৫), এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা(৭৯২)। এরপরেই রয়েছে হাওড়া ( ২০৪)।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৮৭৯ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৫১, কোচবিহারে ৯৪, দার্জিলিং ১১২, কালিম্পং ১৩, জলপাইগুড়ি ৯৩, উত্তর দিনাজপুরে ৪৯, দক্ষিণ দিনাজপুরে ৬২, মালদহে ৯৯, মুর্শিদাবাদে ১০৫, নদিয়া ১৮০, বীরভূম ৫৭, পুরুলিয়া ৪৫, বাঁকুড়ায় ৫৫, ঝাড়গ্রাম ৩১, পশ্চিম মেদিনীপুরে ২২৫, পূর্ব মেদিনীপুরে ১০২, পূর্ব বর্ধমানে ১০৮, পশ্চিম বর্ধমানে ১০১, হাওড়া ২৬৮, হুগলিতে ২২৩, উত্তর ২৪ পরগনায় ৮৭২, দক্ষিণ ২৪ পরগনায় ২৪৫ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার

খানিকটা বেড়েছে সুস্থতার হার

মঙ্গলবারে তুলনায় বুধবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। শুক্রবার সুস্থতার হার ছিল ৮৭. ৭৩%। শনিবার সুস্থতার হার কমে হয় ৮৭.৬৬%। রবিবার সুস্থতার হার কমে হয় ৮৭.৫৫%। সোমবার ও মঙ্গলবার সুস্থতার হার ছিল যথাক্রমে ৮৭.৪৮% এবং ৮৭. ৪৩%। বুধবার তা সামান্য বেড়ে হয়েছে ৮৭.৪৫%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৮৮.৮১ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৫১%-এ।

মৃত্যু হয়েছে ৬৪ জনের

মৃত্যু হয়েছে ৬৪ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। শুক্রবার মৃত্যু হয়েছিল ৬১ জনের। শনিবার ও রবিবার মৃতের সংখ্যাটা একই, ৬৪। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৬০৫৬-তে।

কলকাতায় মৃত্যু ১৯৮৪ জনের

কলকাতায় মৃত্যু ১৯৮৪ জনের

এদিন যে ৬৪ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৯ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২০৩৮ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ১৪১৬ জনের। এদিন সেখানে ১৯ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৬৯১ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৪১৬ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ৩ ও ৭ জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+