Budget 2024 in Bengali: বাংলার রেলের উন্নয়নে জানেন কত বরাদ্দ করল মোদী সরকার? অঙ্কটা চমকে দেওয়ার মতো
Budget 2024 in Bengali: দেশজুড়ে রেল পরিষেবায় কার্যত বিপ্লব আনতে চলেছে মোদী সরকার। ইতিমধ্যে রেল ট্র্যাকে গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শুরু হয়েছে অমৃত ভারতের পরিষেবাও। লোকসভা নির্বাচনের আগে উদ্বোধন হতে পারে বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রো।
একেবারে জোর কদমে চলছে এই দুই ট্রেনের নির্মাণ কাজ। আর এর মধ্যে অন্তবর্তী বাজেটে (Budget 2024 in Bengali) বড় ঘোষণা মোদী সরকারের। বরাদ্দ বাড়ল পশ্চিমবঙ্গের জন্যেও। তবে রেলের কাজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে আজ বৃহস্পতিবার অন্তবর্তী বাজেট (Budget 2024 in Bengali) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে রেলের জন্যে একগুচ্ছ ঘোষণা রয়েছে। পাশাপাশি যাত্রীবাহী ট্রেনগুলির পরিষেবার মানও উন্নত হবে।
আর সেদিকে তাকিয়ে ৪০ হাজার সাধারণ রেল বগিকে বন্দে ভারতের মানের তৈরি করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশী যাত্রীবাহী ট্রেনগুলির নিরাপত্তা ও গতি বাড়ানোর উল্লেখ রয়েছে বাজেটে। এমনকী বাংলার জন্যে রয়েছে প্রাপ্তী।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, বাংলার রেলের উন্নয়নে কাজ করছে মোদী সরকার। ১৩,৮১০ কোটি টাকা বাংলার জন্যে রেলে বরাদ্দ হয়েছে। বাংলার রেলমন্ত্রী থাকলেও UPA সরকার এর আমলে অর্থাৎ ২০০৯-২০১৪ আর্থিক বছরে মোটে ৪৩০০ কোটি টাকা বরাদ্দ হয়।
কিন্তু এবার বিপুল বরাদ্দ বাংলার রেলের জন্যে করা হয়েছে। তবে এই বিষয়ে রাজ্য সরকারের কোনও আগ্রহ নেই বলে অভিযোগ অশ্বিনী বৈষ্ণবের। রেলের উন্নয়নের জন্যে জমি চেয়েও পাওয়া যায় না। ফলে বহু কাজ ঠিক সময় এগোচ্ছে না বলে অভিযোগ তাঁর।
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজীনীতির উর্দ্ধে গিয়ে কাজ করছে। বাংলা সহ দেশজুড়ে বিকাশের কাজ করছেন বলে মন্তব্য করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। একই সঙ্গে তিনটি করিডোরের কথাও উল্লেখ করেন তিনি। অন্যদিকে পূর্ব রেলের তরফে এদিন সাংবাদিক বৈঠক করা হয়।
সাংবাদিকদের মুখোমুখি হন প্রমোদ কুমার শর্মা। তাঁর কথায় বাংলাজুড়ে চলা একাধিক উন্নয়ন কাজের কথা তুলে ধরেন। পাশাপাশি তারকেশ্বর বিষ্ণুপুর নতুন প্রজেক্ট, নবদ্বীপ ঘাট থেকে নবদ্বীপ ধাম এর প্রজেক্ট, নৈহাটী থেকে রানাঘাট প্রজেক্টের কথা তুলে ধরেন প্রমোদ কুমার শর্মা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications