সিএবি এবং এনআরসি বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ উলুবেড়িয়া! জ্বলল টায়ার, গাড়িতে পাথর ছোঁড়ার অভিযোগ
সিএবি এবং এনআরসি বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ উলুবেড়িয়া! জ্বলল টায়ার, গাড়িতে পাথর ছোঁড়ার অভিযোগ
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিক্ষোভের আঁচ এবার ছড়িয়ে পড়ল পশ্চিমবঙ্গে। এদিন দুপুর দুটো নাগাদ হাওড়ার উলুবেড়িয়ায় বিক্ষোভ শুরু হয়। দুপুর দুটো নাগাদ কয়েক হাজার মানুষ উলুবেড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ করেন। এরপরেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে রেলপথে। উরুবেড়িয়া স্টেশনে অবরোধ শুরু হয়। বিক্ষোভকারীরা ট্রেনের দিকে পাথর ছুঁড়তে থাকে। বিভিন্ন স্টেশনে বিভিন্ন দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে পড়ে।

উলুবেড়িয়ায় বিক্ষোভ
নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ উলুবেড়িয়ায়। কয়েকহাজার মানুষ এদিন উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। বিক্ষোভকারীদের নাগরিকপঞ্জী বিরোধী স্লোগান দিতে শোনা যায়। জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়।

ট্রেনে হামলার অভিযোগ
বিক্ষোভের জেরে করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে উলুবেড়িয়া স্টেশনে। ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে ট্রেনে পাথর ছোঁড়ার ছবিও ধরা পড়ে। উলুবেড়িয়া স্টেশনে তাম্রলিপ্ত এক্সপ্রেসের যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয়।

শান্তি বজায় রাখার আবেদন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী
রাজ্যে সিএবি এবং এনআরসি বিরোধী অশান্তি ছড়িয়ে পড়তেই শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করুন। অন্যদিকে রাজ্যপাল বলেছেন আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য।

সিএবি এবং এনআরসি বিরোধী কর্মসূচি বাম, তৃণমূলের
অন্যদিকে বামদলগুলি ১৯ ডিসেম্বরে সারা ভারতব্যাপী সিএবি এবং এনআরসি বিরোধী প্রতিবাদে নামতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার থেকে নিজের দলের কর্মসূচির কথা ঘোাষণা করেছেন।












Click it and Unblock the Notifications