জামাইষষ্ঠী করতে এসে ৪ জামাই কোয়ারেন্টাইনে
জামাইষষ্ঠী করতে এসে ৪ জামাই কোয়ারেন্টাইনে
বালুরঘাটে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে এসে কোয়ারেন্টাইন সেন্টারে যেতে হল চার জামাইকে। শ্বশুরবাড়ি দক্ষিণ দিনাজপুর, জামাইষষ্ঠীতে শাশুড়ির হাতের রান্না খেতে ভিন জেলা থেকে হাজির হয়েছিল চার জামাই। কেউ মালদহ, কেউ বা রায়গঞ্জ থেকে এসেছিলেন বালুরঘাটে। কিন্তু কপালের ফের। করোনা থাবায় কোয়ারেন্টাইন সেন্টারে যেতে হল চারজন জামাইকেই। বৃহস্পতিবার ছিল জামাইষষ্ঠী। জানা গিয়েছে, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে পাশ্ববর্তী জেলা থেকে ওই চারজন জামাই এসেছিলেন বালুরঘাটে, শ্বশুরবাড়িতে।

ভিন জেলা থেকে জামাইরা আসতেই প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তাঁরাই খবর দেন স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে। আর তাতেই নড়েচড়ে বসে প্রশাসন। নিমন্ত্রণ খেতে আসা ওই জামাইদের নিয়ে রেখে আসা হয় স্থানীয় এক কোয়ারেন্টাইন সেন্টারে। ঘটনায় প্রতিবেশীদের উপর খেপে লাল শাশুড়ি শ্বশুর ও পরিবারের লোকজন।
মুখ ভার শ্বশুরবাড়ির লোকেদেরও।
তবে স্থানীয় প্রশাসন এর তরফ থেকে জানানো হয়েছে বালুরঘাটের বেশ কিছু এলাকায় শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে এসেছিলেন জামাইরা। প্রতিবেশীদের মধ্যে এই নিয়ে আতঙ্ক তৈরি হয়।
খবর পেয়ে পুলিস এলাকায় গিয়ে তাদের ধরে নিয়ে এসে কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি করে দিয়েছে। তাঁদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে কারওর মধ্যেই করোনার লক্ষণ পাওয়া যায়নি।
{quiz_121}












Click it and Unblock the Notifications