'বনধ সস্তার রাজনীতি', বামেদের ডাকা ধর্মঘটের দিন রাজ্য কী করবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

আগামী বুধবার দিন বামেদের ১৪ টি ট্রেড ইউনিয়নের ডাকে সংগঠিত হতে চলেছে দেশ জোড়া ধর্মঘট। আর তা নিয়েই এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী বুধবার বামেদের ১৪ টি ট্রেড ইউনিয়নের ডাকে সংগঠিত হতে চলেছে দেশ জোড়া ধর্মঘট। আর তা নিয়েই এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামেরা যে ইস্যুতে বনধ ডেকেছে, সেই ইস্যুতে তৃণমূল সুপ্রিমোর নৈতিক সমর্থন থাকলেও বাংলায় তা নিয়ে বনধ হবে না বলে জানিয়েছেন মমতা।

ধর্মঘট নিয়ে মমতার অবস্থান

ধর্মঘট নিয়ে মমতার অবস্থান

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাফ জানিয়েছেন, আগামী বুধবার দেশ জুড়ে বামেদের ডাকে বনধ থাকলেও , বাংলায় বনধ পালিত হবে না। এজন্য রাজ্য সরকারের তরফে কঠোর বন্দোবস্ত করা হচ্ছে।

কোন ইস্যুতে বনধ

কোন ইস্যুতে বনধ

নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি, কেন্দ্রের হাত ধরে সংস্থাগুলির বেসরকারীকরণ , বিলগ্নিকরণ সহ একাধিক ইস্যুতে ৮ জানুয়ারি বনধ ডেকেছে বাম ট্রেড ইউনিয়নগুলি। তবে সেই বনধ বাংলায় পালিত হবে না , বলে জানান মুখ্যমন্ত্রী।

 সরকারী কর্মচারীদের ছুটি বাতিল

সরকারী কর্মচারীদের ছুটি বাতিল

বনধের দিন কাজে যোগ না দিলে সরকারী কর্মচারীদের বেতন কাটা হবে। এমনকি সেদিন বাতিল করা হয়েছে, সমস্ত রাজ্য সরকারী কর্মচারীদের ছুটি। এই ঘোষণা এদিন খোদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে ইতিমধ্যেই এই নিয়ে জারি হয়েছে নির্দেশিকা।

 গঙ্গাসাগর সফরে মুখ্য়মন্ত্রী আর কী বলেন?

গঙ্গাসাগর সফরে মুখ্য়মন্ত্রী আর কী বলেন?

এদিন গঙ্গাসাগর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'বনধ সস্তার রাজনীতি। ধর্মঘটে বহু মানুষের সমস্যা হয়। তাই ধর্মঘটের কোনও প্রয়োজন নেই।' যদিও তিনি এদিন সাফ জানান, যে ইস্যুগুলিকে কেন্দ্র করে এই বনধ ডাকা হয়েছে সেই ইস্যুকে সমর্থন করেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+