প্রশাসনিক বৈঠকে খারাপ মাইক্রোফোন, তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা

প্রশাসনিক বৈঠকে খারাপ মাইক্রোফোন, তদন্তের নির্দেশ দিলেন মমতা

প্রশাসনিক বৈঠকের মাঝেই বিকল হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা মাইক্রোফোন। তাতে বেজায় চটে যান মুখ্যমন্ত্রী। আধিকারিকদের ব্যবস্থাপনা নিয়ে বিরক্তিও প্রকাশ করেন তিনি। প্রকাশ্যে নিরাপত্তায় গলদ থাকার অভিযোগ তোলেন তিনি। তারপরেই মাইক্রোফেন কেন খারাপ ছিল তার তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাইক্রোফোন বিপত্তি মমতার মিটিংয়ে

মাইক্রোফোন বিপত্তি মমতার মিটিংয়ে

প্রশাসনিক বৈঠকের মাঝেই হঠাৎ করে মুখ্যমন্ত্রীর হাতে থাকা মাইক্রোফোনটি বিকট শব্দ করে ওঠে। বেশ কিছুক্ষণ শব্দ করার পর মমতা যখন বলতে যান সেই মাইক্রোফোনে তখন সেটি বন্ধ হয়ে যায়। বৈঠকের মাঝে মাইক্রোফোনের এই বিপত্তিতে বিরক্তি প্রকাশ করেন মমতা। তার পরে অন্য একটি মাইক্রোফোন দেওয়া হয় মুখ্যমন্ত্রীর হাতে। সেটি নিয়ে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী।

তদন্তের নির্দেশ মমতার

তদন্তের নির্দেশ মমতার

মাইক্রোফোন খারাপ নিয়ে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে ঘটনার তদন্তের নির্দেশ দেন তিনি। কেন খারাপ মাইক্রোফোন তাঁকে দেওয়া হয়েছিল? এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে কিনা সেটাও খতিেয় দেখার নির্দেশ দিয়েছেন তিনি। জেলা প্রশাসনের কাছে এই নিয়ে রিপোর্ট তলব করেছে মুখ্যমন্ত্রীর দফতর।

প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনা

প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনা

বনমন্ত্রী রাজীব ব্যানার্জি দাবি করেছেন প্রযুক্তি গত ত্রুটির কারণে এই সমস্যা হতে পারে। ঘটনার দিন মুখ্যমন্ত্রীর পাশেই বসেছিলেন তিনি। তবে তদন্তের রিপোর্ট না দেখে এখনই সুনিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে দাবি করেছেন বনমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+