মোদী সরকার ব্যর্থ প্রতিশ্রুতি পূরণে, জিএসটি-বকেয়ার দাবিতে কড়া চিঠি মমতার

মোদী সরকার ব্যর্থ প্রতিশ্রুতি পূরণে, জিএসটি-বকেয়ার দাবিতে কড়া চিঠি মমতার

করোনা মহামারী চলছে ছ-মাসেরও বেশি সময় ধরে। এই সংকটজনক অবস্থায় রাজ্যেগুলির জিএসটি বাবদ বকেয়া মেটায়নি কেন্দ্র। বারবার আবেদন-নিবেদন করার পরও লাভ না হওয়ায় এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে জিএসটি বাবদ বকেয়া মেটামোর আর্জি জানালেন তিনি।

মোদী সরকারে জিএসটি সিদ্ধান্তের প্রতিবাদে

মোদী সরকারে জিএসটি সিদ্ধান্তের প্রতিবাদে

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, জিএসটি নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, তাতে আমরা গভীরভাবে মর্মাহত। কেন্দ্রের সরকার এই সিদ্ধান্ত নিয়ে নিজেদের দেওয়া প্রতিশ্রুতিই ভঙ্গ করছে। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি জিএসটি রূপায়ণ করে বলেছিলেন জিএসটি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে কেন্দ্রীয় সরকার।

জিএসটি : প্রধানমন্ত্রী মোদীকে চিঠি মমতার

জিএসটি : প্রধানমন্ত্রী মোদীকে চিঠি মমতার

মমতা বলেন, কিন্তু নিজেদের সরকারের দেওয়া সেই প্রতিশ্রুতিই রাখতে পারছে না। এখন দেশের অর্থব্যবস্থা ভেঙে পড়ার দোহাই দিয়ে জিএসটি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লেখার। সেইমতো তিনি চিঠি লেখেন জিএসটি বাবদ বকেয়া দেওয়ার আর্জি জানিয়ে।

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ মোদী সরকার

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ মোদী সরকার

মমতা লেখেন, মোদী সরকারের পূর্বতন অর্থমন্ত্রী অরুণ জেটলিই বলেছিলেন, ২০১৩ সালে তৎকালীন কেন্দ্রীয় সরাকার রাজ্যগুলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেবে না বলে জিএসটি রূপায়ণে বিরোধিতা করেছিলাম। আমরা জিএসটি রূপায়ণ করছি এই প্রতিশ্রুতি দিয়ে যে সমস্ত রাজ্যকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে কেন্দ্র।

দেনার দায়ে পড়বে রাজ্য, প্রতিবাদ

দেনার দায়ে পড়বে রাজ্য, প্রতিবাদ

কিন্তু এখন কেন্দ্রের সেই মোদী সরকারই জিএসটি বাবদ ক্ষতিপূরণ একেবারেই দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধা্ন্ত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী। এখন কঠিন পরিস্থিতিতে রাজ্য চালাতে গেলে কোটি কোটি টাকা দেনার দায়ে পড়তে হবে। রাজ্যগুলির অবস্থা করুণ হবে। কেন্দ্র এখন ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু রাজ্য না মানতে নারাজ।

জিএসটি প্রতিবাদে সামিল ৫ মুখ্যমন্ত্রী

জিএসটি প্রতিবাদে সামিল ৫ মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে চারটি অবিজেপি রাজ্যেপর মুখ্যমন্ত্রীরাও। বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইকে পলানিস্বামী, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ছত্তিশগড়়ের ভূপেশ বাঘেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+