NEET ও JEE পরীক্ষা স্থগিতের আর্জি, প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন মমতা
NEET ও JEE পরীক্ষা স্থগিতের আর্জি, প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন মমতা
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পর এবার JEE, NEET পরীক্ষা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত। করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় জানিয়ে এই দুটি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই পরীক্ষা একেবারেই স্থগিতের দাবি জানালেন তিনি। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী।

মোদীকে চিঠি মমতার
সর্বভারতীয় JEE, NEET পরীক্ষা সম্পূর্ণভাবে স্থগিতের দাবি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন তিনি। চিঠিতে মমতা লিখেছেন, করোনার এই আবহে পরীক্ষা নিলে তা পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে সুপ্রিম কোর্টে JEE-NEET রায় পুনর্বিবেচেনার আবেদন করুক কেন্দ্র। বর্তমান পরিস্থিতির গুরুত্বের কথা ভেবে পরীক্ষা স্থগিদের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিন। এই নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মমতা।

সুপ্রিম কোর্টে বিচারাধীন
ইতিমধ্যেই এই পরীক্ষা পিছনোর দাবিেত সুপ্রিম কোর্টে আবেদন করেছেন অভিভাবকরা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে শীর্ষ আদালত জানিয়েছিল, করোনার কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যত নষ্ট করা যাবে না। তাই করোনা পরিস্থিতির মধ্যেই সাবধনতা মেনে পরীক্ষা নিতে হবে।

সেপ্টেম্বরে পরীক্ষা
সর্বভারতীয় JEE, NEET পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ গোটা দেশে বেড়ে চলায় উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। এই নিয়ে আগেই পরীক্ষা পিছনোর দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল
কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাতিল নিয়ে ইউজিসির সঙ্গে সংঘাতে জড়িয়েছিল রাজ্য সরকার। রাজ্যপাল জগদীপ ধনখড় এই নিয়ে রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতে সমস্যা মেটেনি। উল্টে জটিল হয়েছে পরিস্থিতি।












Click it and Unblock the Notifications