বিজেপিকে সূচাগ্র মেদিনীও ছাড়বেন না মমতা! তৃণমূল কংগ্রেসের মহিলারা যাবেন দোরে দোরে

বিজেপিকে সূচাগ্র মেদিনীও ছাড়বেন না মমতা! তৃণমূলের মহিলারা যাবেন দোরে দোরে

বিজেপিকে সূচাগ্র মেদিনীও দিতে নারাজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিজেপির সেভাবে ময়দানে নামার আগেই তৃণমূলও সিএএ-এনআরসি বিরোধিতায় বাড়ি বাড়ি প্রচারে জোর দিয়েছে। এবার পুরভোটের প্রচারে এই এনআরসি-সিএএ'ই তৃণমূলের মূল হাতিয়ার। সেই লক্ষ্যে তৃণমূলের মহিলা ব্রিগেড পৌঁচে যাচ্ছে আমজনতার দরবারে।

সিএএ-এনআরসির ভয়ঙ্করতা তুলে ধরতে

সিএএ-এনআরসির ভয়ঙ্করতা তুলে ধরতে

তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সিএএ-এনআরসির ভয়ঙ্করতা তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুথে বুথে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কর্মশালা। প্রশিক্ষণ শিবিরে ক্লাস নিচ্ছেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীরা। এই ইস্যুতে বিজেপিকে প্যাঁচে ফেলতে তৎপর তৃণমূল কংগ্রেস।

দিদিকে বলো কর্মসূচির মতোই

দিদিকে বলো কর্মসূচির মতোই

লোকসভা ভোটের পর থেকেই তৃণমূল জোর দিয়েছে জনসংযোগকে। দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল প্রচারে ঝড় তুলেছিলেন। সেই ধারা বজায় রাখতে এবার এনআরসি-সিএএ বিরোধিতায় বাড়ি বাড়ি প্রচার চালাবে তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড।

আমরা সবাই দেশের নাগরিক

আমরা সবাই দেশের নাগরিক

কর্মশালায় তৃণমূল নেতাকর্মীদের ক্লাসে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কী বলতে হবে, বলতে হবে- আমরা সবাই দেশের নাগরিক। আমিও নাগরিক, আপনিও নাগরিক। তাই নাগরিকত্বের নয়া পরিচয় আবার কী দেবে বিজেপি। সবার আগে দেখে নিতে হবে ভোটার লিস্টে নাম রয়েছে কি না। আর বোঝাতে হবে সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু হিন্দুদের জন্যও এই আইন বিপজ্জনক।

মানুষের দরজায় দরজায় তৃণমূল

মানুষের দরজায় দরজায় তৃণমূল

এভাবেই প্রশিক্ষিত নেতা-কর্মীরা পৌঁছে যাবেন সাধারণ মানুষের দরজায় দরজায়। সবাইকে বিজেপির থেকে সাবধনা করে দেওয়া হবে। তাঁরা যে কতটা ভয়ঙ্কর তা তুলে ধরা হবে অসমের চিত্র দেখিয়ে। অসমে হিন্দুরা কতটা কষ্টে রয়েছে, তা দেখানো হবে। এবং হিন্দুরাই যে বেশি ভুক্তভোগী তাও জানানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+