একুশে বিজেপির অস্ত্র ভোঁতা করার কৌশল তৈরি নেত্রী মমতার, শুরু জাতিভেদের রাজনীতি

একুশে বিজেপির অস্ত্র ভোঁতা করার কৌশল তৈরি মমতার, শুরু জাতিভেদের রাজনীতি

বাংলায় কমিউনিটি পলিটিক্স করতে অমিত শাহ ফের পা দিয়েছেন বাংলাতে। তিনি মতুয়া ও আদিবাসী পরিবারে পাত পেড়ে খাবেন। বাংলায় আসন্ন ভোট-রাজনীতির দিকে চেয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আর তার আগে উদ্বাস্তুদের পাল্টা বিলির ব্যবস্থা করে মমতা অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

বিজেপি যাতে ফায়দা তুলতে না পারে সাবধানী মমতা

বিজেপি যাতে ফায়দা তুলতে না পারে সাবধানী মমতা

২০১৯ পর্যন্ত মতুয়া ভোটব্যাঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিল। লোকসভা ভোটে তা ঘুরে যায় বিজেপির দিকে। মতুয়া অধ্যুষিত দুই সংসদীয় ক্ষেত্রেই বিজেপি জয়লাভ করে। তেমনই আদিবাসী অঞ্চলেও বিজেপি প্রাধান্য পায়। এবং বিভিন্ন দলিত, অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে বিজেপি যাতে ফায়দা তুলতে না পারে তার জন্যও আগেভাগে সাবধানী মমতা।

মতুয়া ও আদিবাসী জন্য একগুচ্ছ উপহার মমতার

মতুয়া ও আদিবাসী জন্য একগুচ্ছ উপহার মমতার

অমিত শাহের বাংলা সফর শুরুর আগেই বিজেপিকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছেন মমতা। তাই মাস্টারস্ট্রোক দিয়ে রাখলেন উদ্বাস্তুদের পাট্টা বিলি করে। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি মতুয়া ও আদিবাসী বাড়িতে মধাহ্নভোজ করতে যাওয়ার আগে নবান্নে ডেকে বিভিন্ন সম্প্রদায়কে একগুচ্ছ উপহার তুলে দিলেন।

মতুয়াদের উন্নয়ন পর্যদ গড়লেন মুখ্যমন্ত্রী মমতা

মতুয়াদের উন্নয়ন পর্যদ গড়লেন মুখ্যমন্ত্রী মমতা

২০১৯-এ বিজেপি মতুয়া ভোটের দখল নিয়েছিল। ২০২১-এ তা নিজের দখলে আনতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই তিনি মতুয়াদের নিয়ে পর্ষদ গঠন করলেন তিনি। মতুয়া উন্নয়ন পর্যদের জন্য বরাদ্দ করলেন ১০ কোটি টাকা। এবং মমতা এরপর দাবি করেন মতুয়াদের জন্য তিনি কী করেছেন। আর এখন নতুন এসে কেউ কেউ কী প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

মতুয়া ছাড়াও বাগদি-দুলেদের জন্য কল্পতরু মমতার

মতুয়া ছাড়াও বাগদি-দুলেদের জন্য কল্পতরু মমতার

একুশে ভোটের আগে শুধু মতুয়া নয়, পিছিয়ে পড়া অন্যান্য সম্প্রদায়ের জন্য নানা উপহার সাজিয়ে দিলেন মমতা। ডোকরা, ছৌ শিল্পীদের স্বাস্থ্যসাথীর অন্তর্ভুক্ত করলেন। মতুয়া ছাড়াও বাগদি, দুলে, বাউড়িদের জন্য কল্পতরু হয়ে উঠলেন মমতা। তাঁদের জন্য পৃথক দুটো পর্যদও গঠন করলেন। এছাড়া কর্মসস্থানের জন্য ২ লক্ষ মানুষকে ঋণ প্রদানের ঘোষণাও করেন তিনি

জমির পাট্টা বিলি করে একুশের লক্ষ্য স্থির মমতার

জমির পাট্টা বিলি করে একুশের লক্ষ্য স্থির মমতার

উদ্বাস্তুদের হাতে জমির পাট্টা বিলি করে একুশের লক্ষ্য স্থির করে দিলেন মমতা। বিজেপির অস্ত্র ভোঁতা করতে মমতা আগেভাগেই তৈরি বুঝিয়ে দিলেন তিনি। এদিন তিনি নদিয়ার মতুয়া গোষ্ঠীর জন্য ২টি অ্যাম্বুল্যান্স প্রদান করেন। তপশিলি উন্নয়ন পর্ষদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করেন। তপশিলি, বাগদি, বাউড়ি, দুলে-সহ বিভিন্ন সম্প্রদায়ের উদ্বাস্তুদের হাতে তিনি জমির পাট্টা তুলে দেন।

বিজেপিকে আটকানোর ছক, মমতা তৈরি একুশের আগে

বিজেপিকে আটকানোর ছক, মমতা তৈরি একুশের আগে

মমতা ঘোষণা করেন, মোট ১ লক্ষ ২৫ হাজার উদ্বাস্তুকে পাট্টা দেওয়া হবে। তার মধ্যে এদিন ২৫ হাজার পাট্টা বিলি করা হয়। কাস্ট সার্টিফিকেট নিয়েও হেনস্থার কমানোর আশ্বাস দেন তিনি। পরিবারের একজনের সার্টিফিকেট থাকলে ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে সার্টিফিকেট দেওয়া হবে। এসবই মমতার বিজেপিকে আটকানোর ছক বলেই বর্ণনা করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+