বিজেপি এখন বাঙালি-অবাঙালি রাজনীতি করছে, মোদী গুজরাতি, হিন্দিভাষীদের এককাট্টা হওয়ার বার্তা মমতার

বিজেপি এখন বাঙালি-অবাঙালি রাজনীতি করছে, মোদী গুজরাতি, হিন্দিভাষীদের একাট্টা হওয়ার বার্তা মমতার

ধর্মের ভেদাভেদের রাজনীতির পর এবার বাঙালি অবাঙালির রাজনীতিতে মেতেছে বিজেপি। গেরুয়াবাহিনীর বিরুদ্ধে হিন্দিভাষীদের একাট্টা হওয়ার বার্তা মমতা। মোদী নিজে টেলিপ্রম্পাটার দেখে গুজরাতিতে ভাষণ দেন বলে আক্রমণ শানিয়েছেন মমতা। বিজেপির দম্ভ ধুলোয় মিশিয়ে দিতে বাঙালিদের থেকেও বেশি করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাঙালি অবাঙালি রাজনীতি

বাঙালি অবাঙালি রাজনীতি

একুশের ভোটের আগে দিল্লি থেকে আসা বিজেপি নেতাদের বহিরাগত তকমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলাকে যাঁরা জানে না তাঁরা বাংলায় এসে ভোট করাতে চাইছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বঙ্গের নেতাদের উপর বিজেপি ভরসা করতে পারছে না বলে দিলীপ ঘোষদের কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। এবার হিন্দু-মুসলিমের ভেদাভেদের রাজনীতি ছেড়ে বাঙালি- অবাঙালি রাজনীতিতে মন দিয়েছে বিজেিপ এমনই অভিযোগ করেথেন মমতা।

গুজরাতি মোদী

গুজরাতি মোদী

মোদী নিজে গুজরাতি হয়ে টেলিপ্রম্পটার দেখে গুজরাতিতে ভাষণ দেন। নিজের রাজ্যের ভাষাও জানেন না মোদী। কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে নেতাজির জয়ন্তী উদযাপনের নামকরণ নিয়েও উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছিলেন রাজ্যের মণীষিদের নিয়ে টানাটানাচানি করছে বিজেপি। যা তাঁরা জানেন না সেটা নিয়ে দখলদারি চালানোর চেষ্টা করছে কেন্দ্র।

হিন্দিভাষীদের বার্তা মমতার

হিন্দিভাষীদের বার্তা মমতার

রাজ্যে বাঙালিদের মতোও অবাঙালিরাও বাস করেন। তাঁদের অনেকেরই ভাষা হিন্দি। বিজেপির বাঙালি অবাঙালি রাজনীতি ধুলোয় মিশিয়ে দিতে হিন্দি ভাষীদের আরও বেশি করে তৃণমূল কংগ্রেসকে ভোটদানের আহ্বান জানিয়েছেন মমতা। রাজ্য সরকার সব ভাষাকে স্বীকৃতি দিয়েছে যা অন্য রাজ্যে হয়নি। হিন্দি, উর্দু, গুরুমুখী ভাষাকেও স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার।

ঝাড়গ্রামে হেমন্ত সোরেন

ঝাড়গ্রামে হেমন্ত সোরেন

ঝাড়গ্রামে হেমন্ত সোরেনের সভা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন ঝাড়গ্রামে এসে রাজনীতি করছেন হেমন্ত সোরেন। অথচ তাঁর শপথ গ্রহন অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা। সুসম্পর্ক বজায় রাখতেই সেসময় শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি।

{quiz_490}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+