Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় টানা ১৫ দিন রাজ্যে থাকার কথা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন উপলক্ষে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন। সেই সময় শাহ জানান, এই ১৫ দিনে রাজ্যের মানুষের সঙ্গে কথা বলার অনেক সুযোগ তিনি পাবেন।

অমিত শাহের এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে এক জনসভা থেকে তিনি শাহের ১৫ দিন থাকার ইচ্ছার সমালোচনা করে প্রথমবার মুখ খোলেন।

ভবানীপুরে এসে অমিত শাহ বৃহস্পতিবার বলেছিলেন, ''পশ্চিমবঙ্গের ভোটে ১৫ দিন আমি এই রাজ্যেই থাকব। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাব। আজ আমাদের প্রার্থীদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনোনয়নের জন্য আমি এসেছি।"

এদিন অমিত শাহের ১৫ দিন রাজ্যে থাকার মন্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দেন। তিনি বলেন, ''ভয় দেখাতে বলছে থাকব। তুমি ৩৬৫ দিন থাকো। তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে। কারণ তোমার মুখে অত্যাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন।''

এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুতর অভিযোগ সামনে আনেন। তিনি বলেন, বিজেপি বিহার ও বাংলার কয়েকটি এলাকাকে নিয়ে আলাদা রাজ্য করার পরিকল্পনা করেছে। তবে মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, তার আগেই বিজেপি হারবে, ''২০২৬-এই হারাব।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+