আমার ফোন আগেই হ্যাক হয়ে আছে, পেগাসাস ইস্যুতে সুর চড়ালেন মমতা

আমার ফোন আগেই হ্যাক হয়ে আছে, পেগাসাস ইস্যুতে সুর চড়ালেন মমতা

েপগাসাস বিতর্কের মধ্যেই ফোন হ্যাকিং নিয়ে সুর চড়ােলন মমতা। দিল্লিতে দলের সংসদীয় কমিটির বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি কারোর সঙ্গে কথা বলতে পারেন না। কারণ তাঁর ফোন আগে থেকেই হ্যাক করে রাখা হয়েছে। পেগাসাস ইস্যুতে বিরোধী দলের বৈঠকে না থাকলেও পরে সাংবাদিক বৈঠক করে মমতা জানিয়েছেন িতনি তাঁদের পাশে রয়েছেন।

পেগাসাস নিয়ে সরব মমতা

পেগাসাস নিয়ে সরব মমতা

পেগাসাস ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যা। তিনি দিল্লিতে সাংবাদিকদের বলেছেন তাঁর ফোন আগে থেকেই হ্যাক হয়ে রয়েছে। তিনি অভিষেক বা প্রশান্ত কিশোরের সঙ্গে ফোনে কথা বলে সঙ্গে সঙ্গে সেটা ফাঁস হয়ে যায়। তার অর্থই হল তাঁর ফোন হ্যাক করে রাখা হয়েছে।একটি ফোন হ্যাক করা হলে অন্য ফোনগুলিও হ্যাক করা হবে তাতে কোনও সন্দেহ নেই। এমনই অভিযোগ করেছেন মমতা।

বিরোধীদের বৈঠকে ছিল না তৃণমূল

বিরোধীদের বৈঠকে ছিল না তৃণমূল

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে আজ বিরোধীরা একজোট হয়ে বৈঠক করেন পেগাসাস ইস্যুতে। এই ইস্যুতে কী হবে তাঁদের রণনীতি এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কিন্তু সেই বৈঠকে ছিল না তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি। সেসময় মমতা দিল্লিতে দলের সংসদীয় কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করছিলেন। তারপরেই সাংবাদিক বৈঠক করে প্রেগাসাস ইস্যুতে দলের অবস্থান জানান তিনি।

মোদীকে নিশানা রাহুলের

মোদীকে নিশানা রাহুলের

বিরোধী দলের বৈঠকে পেগাসাস ইস্যুতে এক জোট হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাহুল গান্ধী এই নিয়ে সংসদে প্রধানমন্ত্রী এবং অমিত শাহের বিবৃতি দাবি করেছেন। তিনি দাবি করেছে হ্যাঁ অথবা নায়ে উত্তর দিতে হবে প্রধানমন্ত্রী মোদীকে। পেগাসাস স্পাইওয়ার কেন চালানো হল ভারতে তার জবাব দিতে হবে। ভারতের গণতন্ত্রের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন মোদী। স্পষ্ট হুঙ্কার দিয়েছেন রাহুল গান্ধী।

সংসদে আলোচনার দাবি

সংসদে আলোচনার দাবি

পেগাসাস নিয়ে মোদী বারবার আলোচনায় সরব হয়েছেন বিরোধীরা। সংসদে তথ্য প্রযুক্তি মন্ত্রীর কাগজ ছিঁড়ে ফেলেছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তারপরেই তাঁকে সাসপেন্ড করা হয়। তারপর থেকে লাগাতার চলছে বিক্ষোভ। সেই বিক্ষোভ তাঁরা জারি রাখবেন বলে জানিয়েছেন বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+