Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি বিধায়করা ল্যাংচা খেতে খেতে ল্যংচাতে ল্যাংচাতে রামপুরহাট যাচ্ছেন, কটাক্ষ মমতারও

বিজেপি বিধায়করা ল্যাংচা খেতে খেতে ল্যংচাতে ল্যাংচাতে রামপুরহাট যাচ্ছেন, কটাক্ষ মমতারও

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। এই অভিযোগ দীর্ঘদিন করে আসছে বিজেপি ও বিরোধীরা। এই সময়েই তাদের হাতে ছিল রামপুরহাটের অগ্নিকাণ্ডে ৮ জনকে পুড়িয়ে 'গণহত্যা'র মতো বড় ইস্যু। কিন্তু সেই ইস্যুতে আন্দোলনে নেমে তৃণমূলের কটাক্ষে বিদ্ধ হলেন বিজেপি বিধায়করা। একটি ভিডিও পোস্ট করে তাঁদেরকে ল্যাংচা কটাক্ষে বিদ্ধ করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁদের ল্যাংচা খাওয়া নিয়ে কটাক্ষ করলেন।

বিজেপি বিধায়করা ল্যাংচা খেতে খেতে ল্যংচাতে ল্যাংচাতে রামপুরহাট যাচ্ছেন, কটাক্ষ মমতারও

রাজ্যে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। তাই কেন্দ্রীয় হস্তক্ষেপের স্লোগান দিতে দিতে কলকাতা থেকে রামপুরহাট রওনা দিয়েছিলেন বিজেপি বিধায়করা। সেখানে তাঁদের সঙ্গে যোগ দেওয়ার কথা শুভেন্দু অধিকারী, অর্জুন সিংদের। তার আগেই রামপুরহাটের বকটুই গ্রামে পৌঁছনোর আগেই একটি ভিডিও অস্বস্তিতে ফেলে দিল তাঁদের। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে বিজেপি প্রতিনিধিদের বাস। ভিডিওতে সেখানে দাঁড়িয়ে ল্যাংচা খেতেও দেখা গিয়েছে কয়েকজনকে।

এই ভিডিও টুইট করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ লেখেন- বিজেপির পিকনিক ২। গাড়ি বাসে যথাযথ আয়োজন বলে খবর। তবে শক্তিগড়ে ল্যাংচা না হলে চলে? উল্লেখ্য, ওঁরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন। তিনি বলেন, কথা বলতে বলতে তাঁদের মুখে দেখা গিয়েছে হাসির ছাপ। যেন মনে হচ্ছে তাঁদের এই মৃত্যুটা দরকার ছিল। তাঁদের মেজাজটা পিকনিকের মতোই ছিল, রাজনৈতিক কর্মসূচি বলে মনে হচ্ছিল না। যদিও তাঁদের ভাষায় তাঁরা ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছেন।

শুধু তৃণমূলের মুখপাত্রের টুইটেই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ম এই বিষয়ে কটাক্ষ করেছেন বিজেপির উদ্দেশে। তিনি বিজেপির নাম না করেই বলেন, কিছু দল ল্যাংচা খেতে খেতে রামপুরহাটে ঢুকছে ল্যাংচাতে ল্যাংচাতে। তাই আজ রামপুরহাট যাব ভেবেও গেলাম না। ওঁরা এখন ল্যাংচানগরে গিয়ে ল্যাংচা খেয়ে আসানসোলের দিকে যাচ্ছেন, তারপর রামপুরহাটের বকটুই গ্রামে যাবেন। যাচ্ছেন জানি, কখন ফিরবেন, তা তো জানি না। রাত হয়ে যাবে। তাই কাল যাব রামপুরহাটে।

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানায় আরও বলেন, এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। তাই বিরোধীরা অবাধে ঢুকতে পারছেন। আমিও হাথরসে প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, ঢুকতে দেওয়া হয়নি। উন্নাওয়েতেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। অসমে টিম পাঠিয়েছিলাম কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। সবাই যেতে পারে। ওরাও যাচ্ছে, যাক। আমি কাল যাব।

এদিন ল্যাংচা কটাক্ষ নিয়ে বিজেপির মুখ্যসচেতক মনোজ টিগ্গা কুণাল বলেন, পাগলের কথার কোনও উত্তর দেব না। ওঁকে এ জন্যই তৃণমূল রেখেছে। আমরা বকটুই যাচ্ছি। পথেই আমাদের সঙ্গে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। আমাদের আটকানোর চেষ্টা হলে, সেখানেই বলে বিক্ষোভ শুরু করব। বিজেপির বক্তব্য, তৃণমূল গণহত্যার বিষয়টি থেকে নজর ঘোরাতে চাইছে।

শক্তিগড়ের ল্যাংচানগরের নেমে ল্যাংচা খাওয়ার ঘটনা প্রসঙ্গে দলের এক নেতা জানিয়েছেন, তৃণমূলের কোনও নেতা-নেত্রী কি বিভিন্ন প্রয়োজনে গাড়ি দাঁড় করান না। কোনওদিনও করাননি। তার মানেই কি তাঁরা বিষয়টি লঘু করে দেখিয়েছিলেন? বিজেপির বিরুদ্ধে অভিযোগ, তাঁরা রামপুরহাটে ভয়ংকর কাণ্ড করতে যাচ্ছেন বলে ফলাও করে দাবি হলেও, তাঁরা এই ঘটনাকে লঘু করে দেখছেন, পিকনিকের মেজাজে যাচ্ছেন রামপুরহাটে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+