Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃতীয় দফা ভোটের আগে তৃণমূলের ফ্লেক্সে মমতার ছবি বিকৃতি ঘিরে তুঙ্গে উত্তেজনা

রাত পোহালেই রাজ্যে ৩১ আসনে ভোট। তার আগে রাজ্যের বহু জায়গা থেকে এদিন অশান্তির খবর আসে। তৃতীয় দফা ভোটের আগে উত্তেজনায় ফুটছে গোটা রাজ্য়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ছবি বিকৃতি ঘিরে তুঙ্গে ওঠে উত্তেজনা। ঘটনাস্থল ভাতার।

তৃণমূলের ফ্লেক্সে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি

তৃণমূলের ফ্লেক্সে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি

ভাতার বিধানসভায় তৃণমূল প্রার্থী মনগোবিন্দ অধিকারীর সমর্থনে তৃণমূলের তরফে একটি ফ্লেক্স ঘিরে তুঙ্গে ওঠে উত্তেজনা। সেখানে দেখা যায়, প্রার্থীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও ছবি রয়েছে। যে ছবিকে বিকৃত করা নিয়ে বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল।

মমতার ছবিতে কী দেখা গিয়েছে?

মমতার ছবিতে কী দেখা গিয়েছে?

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ছবিতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর মাথায় সিঁদুর পরানো হয়েছে। তাঁর কপালে লাল টিপ। যে ঘটনাকে চরম নিন্দনীয় ঘটনা বলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

নেপথ্যে কোন চক্রান্তের অভিযোগ

নেপথ্যে কোন চক্রান্তের অভিযোগ

তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ভাতারের নিত্যানন্দপুরে যেভাবে তৃণমূল সুপ্রিমোর ছবি বিকৃত করা হয়েছে, তার নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে। ঘাসফুল শিবিরের দাবি, যেখানে ওই ফ্লেক্স ছিল তার পাশে বিজেপির কার্যালয় রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল ভাতার থানায় অভিযোগ দায়ের করেছে।

 বিজেপি কী জানিয়েছে?

বিজেপি কী জানিয়েছে?

এদিকে, বিজেপির তরফে জানানো হয়েছে, বিজেপি এই ধরনের কাজ করেনি। গেরুয়া শিবিরের নেতৃত্বের দাবি, তৃণমূল শিবিরের কোনও বিক্ষুব্ধ এমন কাজ করেছেন। যার সঙ্গে বিজেপির নাম জড়ানো হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+