রাজ্যে বাড়ল লকডাউন, সম্পূর্ণ লকডাউন কবে কবে, বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন

রাজ্যে বাড়ল লকডাউন, সম্পূর্ণ লকডাউন কবে কবে, নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ

করোনার চেন ভাঙতে রাজ্যে প্রতি সপ্তাহে একদিন বা দুদিন করে সম্পূর্ণ লকডাউন চলছিল। ইতিমধ্যে সেপ্টেম্বরে তিনদিন সম্পূর্ণ লকডাউনের তারিখ ঘোষণা করেছে রাজ্য। এরই মধ্যে কেন্দ্রের নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয় রাজ্য কোনও পৃথক সিদ্ধান্ত নিতে পারবে না। তবে সেই নির্দেশ তোয়াক্কা না করে রাজ্যের লকডাউন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল সোমবার।

রাজ্যে লকডাউন আর কতদিন

রাজ্যে লকডাউন আর কতদিন

রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিল। সোমবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, করোনা পরিস্থতিতে আরও একমাস বাড়ানো হচ্ছে লকডাউন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ লকডাউ চলবে।

মেট্রো রেল চলবে কবে থেকে

মেট্রো রেল চলবে কবে থেকে

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে মেট্রোরেল পরিষেবা শুরু হবে। তবে কেন্দ্রের নির্দেশমতো ৭ সেপ্টেম্বর থেকে চলবে না মেট্রো। কেননা ওইদিন রাজ্যের তরফে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে আগেই। তাই কলকাতায় মেট্রোরেল পরিষেবা একদিন পর অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে গ্রেড পদ্ধতিতে চালু হবে।

সম্পূর্ণ লকডাউন কবো কবে

সম্পূর্ণ লকডাউন কবো কবে

রাজ্য সরকারের তরফে আরও জানিয়ে দেওয়া হয়েছে, পূর্ব ঘোষণা মতো ৭, ১১ ও ১২ সে্প্টেম্বর সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। এ বিষয়ে কেন্দ্রের নির্দেশ মানা হবে না। কারণ রাজ্যের তরফে আগেই ওই তিনদিন সম্পূর্ণ লকডাউন ডাকা হয়েছিল। তারপর কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, রাজ্য বাড়তি কোনও লকডাউন চাপিয়ে দিতে পারবে না।

কেন্দ্রের নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ

কেন্দ্রের নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফের একবার কড়া হয়েই জানিয়ে দিল, কেন্দ্রের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। পূর্ব ঘোষণামতো লকডাউন হবে। সম্পূর্ণ লকডাউনও হবে। তাই দেশের অন্য মেট্রো শহরে ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো চালু হলেও, কলকাতায় হবে না। কলকাতায় মেট্রো চলবে ৮ সেপ্টেম্বর থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+