ভেবেছিলাম কৃষ্ণা সুস্থ হয়ে উঠবে! হল না, মুকুলের সঙ্গে দেখা করে শোকস্তব্ধ মমতা
প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। মঙ্গলবার সকালে চেন্নাইয়ের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। আর এই খবরে কার্যত ভেঙে পড়েছেন মুকুল রায়! আর এই অবস্থায় তাঁর পাশে থাকাটা প্রয়োজন। আর সেই কারণে মঙ্গলবার বিধানসভা থেকে বেরিয়ে দ
প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। মঙ্গলবার সকালে চেন্নাইয়ের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। আর এই খবরে কার্যত ভেঙে পড়েছেন মুকুল রায়! আর এই অবস্থায় তাঁর পাশে থাকাটা প্রয়োজন।

আর সেই কারণে মঙ্গলবার বিধানসভা থেকে বেরিয়ে দুপুর সাড়ে ৩টে নাগাদ মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে পৌঁছন মমতা। সেখানে প্রায় আধ ঘণ্টা ছিলেন তিনি। মুকুলের সঙ্গে অনেক ক্ষণ কথাও বলেন।
মুকুল বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মুকুল রায়ের বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
কৃষ্ণা রায় আর নেই! এই খবর ছড়িয়ে পড়তেই মুকুল রায়ের সল্টলেকের বাড়ির সামনে ভিড় বাড়তে থাকে। সকালেই চলে আসেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু। দীর্ঘক্ষণ মুকুল রায়ের সঙ্গে সময় কাটান তারা।
কার্যত বেরিয়ে গোটা তৃণমূল পরিবার এই মুহূর্তে মুকুলের পাশে রয়েছে বলে জানান মহাসচিব। মুকুল রায়ের স্ত্রী অর্থাৎ কৃষ্ণা দেবীর সঙ্গে তাঁর সম্পর্কটা যে কতটা গভীর ছিল সেই কথা উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়ের কথায়। তিনি বলেন, কল্যানিতে চাকরি করার সূত্রে বহুদিন মুকুল রায়ের বাড়িতে গিয়েছি কৃষ্ণাদেবী খাইয়ে ছেড়েছেন। এমন বহু স্মৃতি চারনা উঠে আসে।
এর প্রায় ঘন্টাখানেকের মধ্যে মুকুল রায়ের বাড়িতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘন্টাখানেক সেখানে ছিলেন। এরপর মুকুলকে নিয়ে বাড়ির বাইরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'মুকুল আমার দীর্ঘদিনের সহকর্মী। ওর স্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে চিনি, ওদের বাড়িতেও আমি যেতাম। মা বেঁচে থাকাকালীনও আমাদের কথা হয়েছে। সবাই ভেবেছিলাম হয়ত সুস্থ হয়ে যাবে।
কিন্তু সবরকম চেষ্টা করার পরেও কিছু করা গেল না।' একই সঙ্গে কীভাবে শেষ কৃত্য সম্পন্ন হবে সে বিষয়েও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সকাল সাতটার বিশেষ বিমানে নিয়ে আসা হবে দেহ। এরপর সল্টলেকের বাড়ি হয়ে কাচড়াপাড়া চলে যাবে। এই মুহূর্তে চেন্নাইতে রয়েছেন শুভ্রাংশু। তিনি কৃষ্ণাদেবীর নিথর দেহ নিয়ে ফিরছেন।












Click it and Unblock the Notifications