'দিল্লির শাহেনশা মানুষের দিকে তাকাচ্ছেন না, আমরা কি ক্রীতদাস?' বৈঠক শেষে মোদী প্রসঙ্গে ফুঁসে উঠলেন মমতা

'দিল্লির শাহেনশা মানুষের দিকে তাকাচ্ছেন না, আমরা কি ক্রীতদাস?' বৈঠক শেষে মোদী প্রসঙ্গে ফুঁসে উঠলেন মমতা

কোভিড পরিস্থিতিতে এদিন ১০ রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ফুঁসে ওঠেন মোদীর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গঙ্গায় মৃতদেহ প্রসঙ্গ থেকে শুরু করে বাংলার বুকে ভ্যাকসিন থেকে ব্ল্যাক ফাঙ্গাস পরিস্থিতি নিয়ে একাধিক বক্তব্য তুলে কার্যত ক্ষোভ উগড়ে দেন মমতা।

'ওয়ানওয়ে হিমিউলিয়েশন '

'ওয়ানওয়ে হিমিউলিয়েশন '

'প্রতিহিংসার রাজনীতি করছে।' এদিন এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নরেন্দ্র মোদীর বৈঠক শেষে ফুঁসে উঠলেন। একের পর এক ইস্য়ুতে তিনি তোপ দেগে প্রশ্ন বাণ ছুঁড়ে দেন। মমতা দাবি করেন, ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে সেখানে অপমান করা হয়েছে. কাউকে কিছথু বলতে দেওয়া হয়নি। রাজ্যের তরফে তাঁর ব্ল্যাক ফাঙ্গাস থেকে শুরু করে ভ্যাকসিন প্রসঙ্গে প্রশ্ন তোলার ইচ্ছে ছিল। কিন্তু তা হয়নি। ঘটনাকে তিনি 'ওয়ানওয়ে হিমিউলিয়েশন ' বলে আখ্যা দেন।

'উত্তর প্রদেশে কেন সেন্ট্রাল টিম যায়নি?'

'উত্তর প্রদেশে কেন সেন্ট্রাল টিম যায়নি?'

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রশ্ন তোলেন, উত্তরপ্রদেশের গঙ্গায় মৃতদেহ ভেসে আসা নিয়ে। তাঁর দাবি, গঙ্গায় যে মৃতদেহ দেখা গিয়েছে, তা কোভিড রোগীদের। এরপরও কেন উত্তরপ্রদেশের সিবিআই এর তদন্তে নামল না? এই প্রশ্ন তুলে সরব হন মমতা।

 'আমরা কি ক্রীতদাস?'

'আমরা কি ক্রীতদাস?'

মমতা এদিন সাফ বলেন, বৈঠকে ডেকে নিয়ে গিয়ে পুকুলের মতো বসিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, 'আমরি কি ক্রীতদাস?' এরপরই কথা প্রসঙ্গে মোদীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, ' রাজ্য চালাচ্ছি আমরা, আর দিল্লির শাহেনশা মানুষের দিকে তাকাচ্ছেন না।'

 যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙা হচ্ছে

যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙা হচ্ছে

মমতা বলেন, বিহার, বাংলা ভোটের আগে ভ্যাকসিন দেবে বলে এখন মুখ লুকিয়েছেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিনের ক্ষেত্রে কখনও বলছেন ৩, সপ্তাহ, কখনও ৬ সপ্তাহ পরে দুটো ডোজ? কোনও স্টাডি রয়েছে কি না জানা যচ্ছে না। সকলেই বিভ্রান্ত। , মুখ্যমন্ত্রী বলেন, এরমধ্যে ব্ল্যাকফাঙ্গাস হলে যে লোককে ওষুধ দেব, তা ও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এই বিষয়ে কাউকে সরব হতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এভাবে ভাঙা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+