ক্ষমতায় ফিরেই কথা রাখলেন মমতা! মন্ত্রিসভার বৈঠকে পাঁচ হাজার টাকা থেকে ভাতা বেড়ে হল ১০ হাজার

মানুষের বিপুল রায়ে ফের একবার ক্ষমতার মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ক্ষমতায় ফিরেই ভোটের আগে দেওয়া কথা রাখছেন তিনি। দুয়ারে রেশন থেকে শুরু করে একের পর এক দেওয়া কথা রাখছেণ। যার মধ্যে গুরুত্বপূর্ণ ‘কৃষকবন্ধু' প্রকল্পের

মানুষের বিপুল রায়ে ফের একবার ক্ষমতার মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ক্ষমতায় ফিরেই ভোটের আগে দেওয়া কথা রাখছেন তিনি। দুয়ারে রেশন থেকে শুরু করে একের পর এক দেওয়া কথা রাখছেণ। যার মধ্যে গুরুত্বপূর্ণ 'কৃষকবন্ধু' প্রকল্পের ভাতা বৃদ্ধি করা।

ভোটের প্রচারে গিয়ে কৃষকদের এমনটাই প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। আর ক্ষমতায় ফিরেই ভোটের সময়ে দেওয়া কথা রাখলেন তিনি। ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হল

প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হল

'কৃষকবন্ধু' প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হল। বার্ষিক ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হল। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয়। আর এই বৈঠকেই গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর। রাজ্য সরকারের 'কৃষকবন্ধু' প্রকল্পে এতদিন বছরে ৫ হাজার টাকা করে পেতেন কৃষকরা। এবার থেকে পাবেন বার্ষিক ১০ হাজার টাকা। এই সিদ্ধান্তে খুশি রাজ্যের কৃষক সমাজ। জানা যাচ্ছে, আগে যেভাবে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পড়ে যেত এখনও এই বাড়তি টাকা অ্যাকাউন্টেই পড়বে বলে জানা গিয়েছে।

 মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্ন

মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্ন

এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। তাতেই কৃষকবন্ধু প্রকল্পে মাথা পিছু ভাতার অঙ্ক ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার সিদ্ধান্তে সিলমোহর দেয় মন্ত্রিসভা। রাজ্য সরকারের এই 'কৃষকবন্ধু' প্রকল্পের সঙ্গে কেন্দ্রের 'কিষাণ সম্মান নিধি' প্রকল্পের প্রতিযোগিতা বরাবরই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে উপকৃত হবেণ বাংলার কয়েক হাজার কৃষক।

কৃষক সম্মান নিধি বনাম কৃষকবন্ধু

কৃষক সম্মান নিধি বনাম কৃষকবন্ধু

রাজ্যে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভার দাবি করেছিলেন, বিজেপি সরকার বঙ্গে প্রথম ক্যাবিনেট বৈঠকেই কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করে দেবে। পালটা মমতা বন্দ্যোপাধ্যায়ও সুর চড়িয়েছিলেন। বলেছিলেন কেন্দ্রের টাকা দরকার নেই। বাংলার নিজস্ব কৃষক বন্ধু প্রকল্পের কথা বারবার তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ক্ষমতায় ফিরলে ভাতার পরিমাণ আরও বাড়িয়ে দেবেণ বলেও ঘোষণা করেছিলেন। সেই মতো ক্ষমতায় ফিরেই ভাতা বাড়িয়ে কথা রাখলেন রাজ্যের প্রশাসনিক প্রধানের।

কথা রেখেছেন মোদীও

কথা রেখেছেন মোদীও

বাংলায় বিজেপির ক্ষমতা দখলের প্রত্যাশা অপূর্ণ থাকলেও কৃষকদের ক্ষেত্রে কথা রেখেছেন প্রধানমন্ত্রীও। কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের পোর্টালে বাংলার ৪০ লক্ষ কৃষক আবেদন করলেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বরের মতো যাবতীয় ডিটেলস রাজ্য সরকারের পক্ষ থেকে ভেরিফাই না হওয়ার জেরে আগের সাত কিস্তির সময় টাকা পাননি বাংলার কৃষকরা। তবে তৃতীয়বার ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাত লক্ষের বেশি কৃষকদের অ্যাকাউন্ট ভেরিফাই করে পাঠায় কৃষক সম্মান নিধি প্রকল্পের পোর্টালের জন্য। আর তা করতেই বাংলার কৃষকরাও প্রধানমন্ত্রী এই প্রকল্পের টাকা পেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+