অধীরের গড়ে ঝটিকা সফরে মমতা, ভোটের আগে দেবেন শেষ মুহূর্তের টিপস

করোনার দ্বিতীয় তরঙ্গের হানায় জনসভা-রোড শো বন্ধ। নির্দেশ জারির আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে জনসভা বা রোড শো না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

করোনার দ্বিতীয় তরঙ্গের হানায় জনসভা-রোড শো বন্ধ। নির্দেশ জারির আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে জনসভা বা রোড শো না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জনসভা বা রোড শো না করলেও ভোটের আগে জল পরিমাপ করতে অধীর চৌধুরীর গড়ে পা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় আকস্মিক সফরে মুর্শিদাবাদে

মমতা বন্দ্যোপাধ্যায় আকস্মিক সফরে মুর্শিদাবাদে

সপ্তম দফা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আকস্মিক সফরে মুর্শিদাবাদে পৌঁছেছেন। তিনি কোনও জনসভা করবেন না। পরিবর্তে তিনি স্থানীয় নেতাকর্মী ও দলের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার বিকেলে বহরমপুর স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নামেন মমতা। রাতে বহরমপুরে থাকবেন তিনি।

তৃণমূল নেতা-কর্মীদের শেয মূহূর্তের টিপস

তৃণমূল নেতা-কর্মীদের শেয মূহূর্তের টিপস

শনিবার বহরমপুর থেকে তিনি বীরভূমে যাবেন। ফিরে এসে রবিবার বহরমপুরের রবীন্দ্র সদনে দলীয় ৫০০ নেতা, কর্মী ও প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন বলে মুর্শিদাবাদের জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান জানিয়েছেন। তিনি জানান, কোভিদের নিয়ম মেনেই এই সভার আয়োজন করা হয়েছে।

দলের নেতাদের সঙ্গে বৈঠক জল মাপতে

দলের নেতাদের সঙ্গে বৈঠক জল মাপতে

সপ্তম ও অষ্টম দফায় মুর্শিদাবাদের ৪৪টি আসনে ভোট রয়েছে। জোড়াফুল শিবির ভোটের শেষ দুটি দফায় মুর্শিদাবাদকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। এই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সভা করার কথা ছিল। কিন্তু করোনার পরিস্থিতিতে তিনি সভা বাতিল করতে বাধ্য হন। তৃণমূল সূত্র জানিয়েছে, দলের নেতাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি বোঝার জন্য মমতা এই সফরে গিয়েছেন।

মুর্শিদাবাদে মূল লড়াই তৃণমূল বনাম কংগ্রেসের

মুর্শিদাবাদে মূল লড়াই তৃণমূল বনাম কংগ্রেসের

মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান বলেন, সপ্তম ও অষ্টম দফায় মুর্শিদাবাদ জেলায় নির্বাচন হওয়ার কথা। তার আগে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এই বৈঠক হবে। শেষ মুহূর্তের টিপস দেবেন মমতা। উল্লেখ্য, মুর্শিদাবাদে মূল লড়াই তৃণমূল বনাম কংগ্রেসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+