বিজেপিকে তিন গোল দিয়েও আত্মতুষ্ট নন মমতা, চূড়ান্ত লক্ষ্যে অবিচল তৃণমূল সুপ্রিমো
লোকসভা নির্বাচনের আশাতীত ফলাফল না করায় যে গুমোটভাব তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে উপনির্বাচনে। তা বলে এই জয়ে অতির্কিত আত্মবিশ্বাসী হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
লোকসভা নির্বাচনের আশাতীত ফলাফল না করায় যে গুমোটভাব তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বিধানসভা উপনির্বাচনে। তা বলে এই জয়ে অতির্কিত আত্মবিশ্বাসী হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলের সৈনিকদের ২০২১-এর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। বলেন আসল লড়াই ২০২১ বিধানসভায়।

তিনে তিন করেও নিরুত্তাপ
বাংলায় তিন কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস তিনে তিন করে বিজেপিকে মোক্ষম জবাব দিয়েছে। তাতে আত্মতুষ্ট হতে মানা করেছেন মমতা। তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সামনে আরও বড় লড়াই। আনন্দোৎসব হবে ২০২১ বিধানসভা নির্বাচন জেতার পরে। এখন লক্ষ্য থেকে বিচ্যুত হলে চলবে না।

সংযমের সঙ্গে কাজের পরামর্শ
তিন কেন্দ্রের মধ্যে মাত্র একটি কেন্দ্র তৃণমূলের দখলে ছিল। বাকি দুই কেন্দ্র কার্ত বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়ে উচ্ছ্ব্সিত নন। বরং তিনি অনেক সংযমী। নেতা-কর্মীদেরও তিনি জানিয়েছে সংযমের সঙ্গে কাজ করতে। এই জয়ে নিজেকে ডুবিয়ে না দেওয়ার পরিবর্তে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের সাংগঠনিক পরিকাঠামো গড়ে তোলার ব্যাপারে জোর দিতে বলেন।

আসল প্রতিদ্বন্দ্বিতা ২০২১-এ
জয়ের বিষয়ে খুশি হলেও মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আসল প্রতিদ্বন্দ্বিতা হবে ২০২১ সালে। কেন্দ্রের ক্ষমতাসীন দল শক্তিশালী বিজেপির বিরুদ্ধে তাঁকে লড়াই করে জয় ছিনিয়ে আনতে হবে। এই লড়াইয়ে তাঁর একমাত্র শক্তি মানুষ। তাই মানুষের কাছ থেকে বিচ্যুত হলে চলবে না। হাওয়ায় গা না ভাসিয়ে মানুষের পাশে থাকতে হবে।

এই লড়াই বেশ কঠিন
মমতা মনে করেন, এই লড়াই বেশ কঠিন। ৩৪ বছরের বাম শাসনকে উপড়়ে ফেলাও কঠিন ছিল। একইভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইও কঠিন। কারণ ওরা কেন্দ্রের শাসক। সবরকম ক্ষমতা প্রয়োগ করে ওরা জেতার চেষ্টা চালাবে। আমাদের তা রুখতে হবে। আমাদের ভরসা মানুষ আমাদের সঙ্গে রয়েছেন।












Click it and Unblock the Notifications