বিজেপিকে হারিয়ে খড়গপুরে প্রথম জয় তৃণমূল কংগ্রেসের, ধন্যবাদ দিতে আসছেন মমতা

খড়গপুর বিধানসভা উপ নির্বাচনের বিজেপিকে কুড়ি হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকার।

খড়গপুর বিধানসভা উপ নির্বাচনের বিজেপিকে কুড়ি হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকার । তার কৃতজ্ঞতা ও মানুষকে ধন্যবাদ জানাতে সোমবার খড়গপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান হবে সরকারি মোড়কে।

বিজেপিকে হারিয়ে খড়গপুরে প্রথম জয়, ধন্যবাদ দিতে আসছেন মমতা

কারণ সোমবার এই অনুষ্ঠানকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান বলা হয়েছে । এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী 36 টি প্রকল্প উদ্বোধন এবং 29 টি প্রকল্প শিলান্যাস করবেন বলে জানা গিয়েছে । যে সমস্ত প্রকল্প আছে তার বেশির ভাগই খড়গপুর শহর কেন্দ্রিক ।

বিরোধীরা অভিযোগ করছেন যে রাজনৈতিক সভাকে সরকারি অনুষ্ঠান করতে চলেছে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী । কিন্তু এই অভিযোগ উড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা ও খড়গপুরের বিধায়ক প্রদীপ সরকার বলেন, আমরা উন্নয়নের কথা বলে ভোট চেয়েছি । মানুষ উন্নয়নের জন্য আমাদের ভোট দিয়েছে । মুখ্যমন্ত্রী এবার তাদের জন্য উন্নয়নের ঝাঁপি নিয়ে আসছেন ।

বিজেপিকে হারিয়ে খড়গপুরে প্রথম জয়, ধন্যবাদ দিতে আসছেন মমতা

মুখ্যমন্ত্রী খড়গপুরের অনুষ্ঠান শেষে চলে যাবেন দিঘা । সেখানে দুদিনের একটি বিজনেস কনক্লেভ বৈঠকে যোগ দেবেন তিনি । কালিয়াগঞ্জে ও করিমপুরের আসনেও তৃণমূল কংগ্রেস উপ নির্বাচনে জিতেছে । সেই দুই জায়গাতেও মুখ্যমন্ত্রী যাবেন বলে জানিয়েছেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+