নন্দীগ্রামে বহিরাগতরা হুমকি-ভয় দেখাচ্ছে, কমিশনে যাবে তৃণমূল, ভোটের আগে বিস্ফোরক অভিযোগ মমতার

নন্দীগ্রামে বহিরাগতরা হুমকি-ভয় দেখাচ্ছে, কমিশনে যাবে তৃণমূল ভোটের আগে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভোটের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরক অভিযোগ নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোদ করেছেন গতকাল রাত থেকে নন্দীগ্রামে বহিরাগতরা হুকমি দিচ্ছে ভোটারদের। তাঁদের ভয় দেখাচ্ছে। নন্দীগ্রামে অবাধ ও সুষ্ঠু ভোটের দাবিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস। আগামি কাল হাইভোল্টেদ ভোট নন্দীগ্রামে। বিেজপি কটাক্ষ করে বলেছে নার্ভাস হয়ে এই সব ভুল বকছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার অভিযোগ

মমতার অভিযোগ

ভোটের কয়েকঘণ্টা আগে নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন গতকাল রাত থেকে বহিরাগতরা নন্দীগ্রামের ভোটারদের হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। অবাধ ভোটের দাবিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস। প্রচারে যাওয়ার আগে এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভুল বকছেন মমতা

ভুল বকছেন মমতা

তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় নার্ভাস হয়ে গিয়েছেন ভোটের আগে সেকারণে ভুল বকছেন তিনি। মমতা হারবেন জেনেই এই সব করছে।শাসক দল বারবার কমিশনে কাছে যাচ্ছে হিংসার অভিযোগে এতেই প্রমাণ হয় তাঁরা হারের ইঙ্গিত পেয়ে গিয়েছে এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ দাস। এই বারই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন।

হেলিকপ্টারে নজরদারি

হেলিকপ্টারে নজরদারি

নন্দীগ্রাম দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র। সকাল থেকে চলছে নাকা তল্লাশি। হেলিকপ্টারে করে নজরদারি চালানো হচ্ছে নন্দীগ্রামে। দুই হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর ভাগ্য পরীক্ষা হবে আগামিকাল। ভোটের আগে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে নন্দীগ্রাম। কমিশনের নির্দেশে শুধু নন্দীগ্রামের জন্যই ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে।

তৎপর কমিশন

তৎপর কমিশন

নন্দীগ্রামে ভোট শান্তিপূর্ণ রাখতে প্রতিবুথে ৮ জন করে আধা সেনা মোতায়েন করা হচ্ছে। সব বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। টেলিফোন এবং ইন্টারনেট যোগাযোগ যাতে নিরবিচ্ছিন্ন থাকে সেগুলিতেও খতিয়ে দেখছে কমিশন। বাড়তি নজর দেওয়া হচ্ছে নন্দীগ্রামকে। ইতিমধ্যেই নন্দীগ্রামের ভোটের কারণে পূর্ব মেদিনীপুরের দুই প্রশাসনিক আধিকারিককে সরানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+