নজরে হিন্দিভাষী ভোট, মন্দিরে পুজো দিয়ে প্রসাদ বিলি মমতার, বিশ্বকর্মা পুজোর পরেই ভবানীপুরে প্রচারে অভিষেক
নজরে হিন্দিভাষী ভোট, মন্দিরে পুজো দিয়ে প্রসাদ বিলি মমতার, বিশ্বকর্মা পুজোর পরেই ভবানীপুরে প্রচারে অভিষেক
ভবানীপুর কেন্দ্রে বারবার তার জয় হলেও একেবারেই এবারের ভোটকে হালকা ভাবে নিতে রাজি নন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনই নিজের কেন্দ্রে প্রচার করছেন তিনি। বৃহস্পতিবার ভবানীপুরে মন্দিরে পুজো দিয়ে প্রসাদ বিতরণ করলেন তিনি। এদিন হিন্দিভাষী ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। এদিকে জানা গিয়েছে বিশ্বকর্মা পুজোর পরেই ভবানীপুর কেন্দ্র প্রচারে ঝাঁপাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভবানীপুরে প্রচারে মমতা
ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা হতেই তোরজোর শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রতিদিনই কিছু না কিছু প্রচার করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ো।গতকাল তিনি গিয়েছিলেন গুরুদ্বারে। সেখানে শিখ সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে কথা বলেন মমতা। বৃহস্পতিবার সন্ধেয় ভবানীপুরে মন্দিরে পুজো দেন তিনি। সেখানে প্রসাদ বিতরণও করেন মুখ্যমন্ত্রী। মূলত নিজ কেন্দ্রের হিন্দিভাষী ভোটারদের টার্গেট করেই প্রচার করেছেন তিনি। এরপর তিনি ভবানীপুরের লেডিজ ক্লাবেও যান। সেখানে গুজরাতি, খ্রিশ্চান,জৈন সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রচারে নামছেন অভিষেক
৩০ সেপ্টেম্বর ভবানীপুরে বিধানসভা উপনির্বাচন। তার আগে প্রচারে কোনও খামতি রাখতে চায় না তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে। এবারে প্রচারে নামতে চলেছেব অভিষের বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর বিশ্বকর্মা পুজোর পরের দিনই ভবানীপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেও ভবানীপুরে প্রচার করবেন তিনি। তিন কেন্দ্রে তিনদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে বলে জানা গিয়েছে। ১৮ তারিখ বিশ্বকর্মা পুজোর পরের দিন ভবানীপুরে প্রথম সভা করবেন অভিষেক। সেইদিনই ভবানীপুরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে কর্মিসভা করবেন। এবং রাতে দলীয় কর্মীদের সঙ্গে নৈশভোজ সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে ২৩ সেপ্টেম্বর জঙ্গিপুর ও সামশেরগঞ্জ কেন্দ্রে সভা করবেন অভিষেক। এরই মাঝে ২২ তারিখ ত্রিপুরায় রোড শো করার কথা রয়েছে তাঁর।

বিজেপির তাস প্রিয়াঙ্কা টিবরেওয়াল
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি। শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। হেস্টিংসে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে পরাজিত হন প্রিয়াঙ্কা।তারপরে ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে সওয়াল করেছিলেন প্রিয়াঙ্কা। তিনিই প্রথম সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। পরে সেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।

প্রিয়াঙ্কার বিতর্কিত মন্তব্য
প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। তারপরেই কমিশন জবাব তলব করে বিজেপি প্রার্থীর কাছ থেকে। প্রিয়াঙ্কা সেই নোটিসের প্রেিক্ষতে মন্তব্য করেছেন প্রতিদিন ১০০ পাই, ১৫০ শুনি, ২৫০ ছিঁড়ে ফেলি। প্রিয়াঙ্কা এই মন্তব্যের পরেই কমিশনের অবমাননার অভিযোগে সরব হয়েছে বিজেপি। কয়েকদিন আগেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভবানীপুরে প্রচারে গেলে তাঁকে ঘিরে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।












Click it and Unblock the Notifications