করোনা আক্রান্ত শুভেন্দু, ফোন করে খোঁজ নিলেন মমতা, দূরত্ব কি মিটছে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে

করোনা আক্রান্ত শুভেন্দু, ফোন করে খোঁজ নিলেন মমতা, দূরত্ব কি মিটছে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে

গত কয়েকমাস ধরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দুর বিজেপিতে যোগ দানের জল্পনা বেড়েছিল। পরিবহণমন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন খবর পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে খোঁজ নেন তাঁর। তারপরেও আবার নতুন জল্পনা শুরু হয়ছে। তাহলে কী করোনার কারনে দূরত্ব মিটছে শুভেন্দু-মমতার।

করোনা আক্রান্ত শুভেন্দু

করোনা আক্রান্ত শুভেন্দু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারি। গতকাল রাতেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। গত কয়েকদিন ধরেই তমলুকের একটি গেস্ট হাউসে নিজেেক আইসোলেশনে রেখেছেন শুভেন্দু। সূত্রের খবর আজই তিনি হাসপাতালে ভর্তি হতে পােরন।

ফোন করলেন মুখ্যমন্ত্রী

ফোন করলেন মুখ্যমন্ত্রী

করোনা আক্রান্ত হয়েছেন শুভেন্দু অধিকারী জানার পরেই তাঁকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শরীরের অবস্থা কেমন রয়েছে এই নিয়ে খোঁজ খবর নেন তিনি। তারপরেই জল্পনা বাড়তে শুরু করেছে, তাহলে কি শুভেন্দুর সঙ্গে দূরত্ব মিটছে মমতার। কারণ গত কয়েক মাস ধরেই শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা বেডে গিয়েছে। যদিও নেতা নিজে সেসব অভিযোগ খারিজ করে দিয়েছেন।

করোনা আক্রান্ত শুভেন্দুর মা

করোনা আক্রান্ত শুভেন্দুর মা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শুভেন্দু অধিকারীর মাও। তাঁকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন আগেই অস্ত্রোপচার হয়েছে তাঁর। সেসময়ও শিশির অধিকারীকে ফোন করে খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে সবরকম সাহায্যের কথা বলেছিলেন তিনি।

আইসোলেশনে শিশির অধিকারী

আইসোলেশনে শিশির অধিকারী

স্ত্রী এবং ছেলে করোনা আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে রয়েছেন শিশির অধিকারীও। তবে তিনি বাড়িতেই রয়েছেন। তাঁর বয়স নিয়ে চিন্তায় রয়েছে গোটা পরিবার। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে ভর্তি থাকার পর কয়েকদিন আগেই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+