আলাপনের উপর আরও বড় গুরু দায়িত্ব! দিঘাকে সাজিয়ে তুলতে মোদীর কাছে ১০ হাজার কোটি চাইলেন মমতা
আলাপনের উপর আরও বড় গুরু দায়িত্ব! দিঘাকে সাজিয়ে তুলতে মোদীর কাছে ১০ হাজার কোটি চাইলেন মমতা
ভ্রমণ পিপাসু বাঙালির কাছে সবথেকে প্রিয় দিপুদা! বুঝলেন না তো। সময় পেলেই দিঘা, পুরী কিংবা দার্জিলিং পালায় বাঙালি। কিন্তু লম্বা লকডাউনের কারনে দিঘা, পুরী যাওয়া হচ্ছিল না। একমাত্র দিঘাতেই অনেকেই ঘুরে আসছিলেণ। কিন্তু প্রবল ঝড়ে বিধ্বস্ত দিঘা। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ভরা কটালের সঙ্গে ঘূর্ণিঝড়ের দাপটে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাসেই ভয়ঙ্কর অবস্থা দিঘা। শুধু দিঘা নয়, কার্যত ভেসে গিয়েছ মন্দারমণি, শঙ্করপুরও।

একের পর এক জায়গাতে জল ঢুকে গিয়েছে
প্রবল জলোচ্ছ্বাসে ভয়ঙ্কর অবস্থা দিঘাতে। গার্ড ওয়াল টপকে জল এসে ভেসে গিয়েছে দিঘার একাধিক জায়গা। ভয়ঙ্কর পরিস্থিতি মন্দারমনিতে। একের পর এক হোটেলে সেখানে জল ঢুকে গিয়েছে। ভেঙে গিয়েছে হোটেলের কাচ। এই অবস্থায় বাংলার সর্বাধিক জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রকে পুনরায় স্বাভাবিক চেহারায় ফিরিয়ে আনতে কাজ শুরু করে দিল প্রশাসন। ইতিমধ্যে দিঘাতে নামানো হয়েছে সেনা। কাজ করছে বিপর্যয় বাহিনী। দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরানোর কাজ। শুক্রবার হিঙ্গলগঞ্জ ও সাগর ঘুরে দিঘায় আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করেন বৈঠক। শনিবার ফের একবার আকাশপথে দিঘার ধ্বংসস্তুপ ঘুরে দেখবেন মমতা।

দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব মুখ্যসচিব
সমস্ত প্রশাসিক আধিকারিকদের নিয়ে ইয়াস পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বলেন, দিঘায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু দিঘা উন্নয়ন পর্ষদের এখন চেয়ারম্যান নেই। এই পরিস্থিতিতে দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিলাম। কারণ, দিঘায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য নতুন পরিকল্পনা করে কাজ করতে হবে। সাইক্লোন বিধ্বস্ত দিঘাতে তছনছ হয়ে যাওয়া দিঘার মেরিন ড্রাইভ পুনর্গঠনে বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ মুখ্যমন্ত্রীর। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে। নতুন অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশ দিলেন। ঝাউবন সংরক্ষণে বিশেষ নজর দেওয়ার জন্যেও বৈঠকে প্রশাসিক আধিকারিকদের নির্দেশ মমতার।

দিঘাকে সাজিয়ে তুলতে ১০ হাজার কোটি চাইলেন মমতা
মোদীর সঙ্গে অতি অল্প সময়ের সাক্ষাতের বিপদ মোকাবিলায় আর্থিক সাহায্য প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী। দিঘা সৈকত উন্নয়নের জন্য ১০ হাজার কোটি এবং সবমিলিয়ে ২০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন। তবে সেই টাকা পাবেন কি না, তা নিয়ে প্রশাসনিক বৈঠকে সংশয় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পরেই দিঘা সাজিয়ে তোলার কথা বলেন। সেই মতো সেজেও ওঠে। কিতু সাইক্লোনের ধাক্কায় তা ধংস্তুপে পরিণত হয়েছে। এই অবস্থায় কেন্দ্রের কাছে আবেদন মমতার।

ক্ষতি হয়েছে গার্ড ওয়ালের
ঝড় চলাকালীন একের পর এক পাহাড় প্রমাণ ডেউ আছড়ে পড়েছে। আর তাতে ব্যাপক ক্ষতি হয়েছে গার্ড ওয়ালের। যেখানে মানুষ বসে সমুদ্র উপভোগ করে সব ভেগে গিয়েছে। জলোচ্ছ্বাসের কারণে যে সব বাঁধগুলি দুর্বল হয়েছে পড়েছে, তাতে সেচ দফতরের আশঙ্কা দ্রুত মেরামত না হলে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে নতুন করে প্লাবনের সম্ভাবনা রয়েছে। তাই বৃহস্পতিবার বিকেলে দিঘাতেই সেচ দফতরের কর্তাদের নিয়ে বৈঠকে বসছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। সূত্রের খবর, বৈঠকেই বাঁধগুলো মেরামত নিয়ে সিদ্ধান্ত হবে। দিঘার মূল যে রাস্তা, সেটি ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ত দফতর তা পুনরায় তৈরির কাজ শুরু করে দিয়েছে। ভেঙ্গে গিয়েছে শঙ্করপুরের রাস্তাও। মন্দারমণিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তা সারানোর কাজ শুরু হয়েছে। একমাসের মধ্যে দিঘাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে একযোগ কাজ করছে পূর্ত, সেচ, বিপর্যয় মোকাবিলা, পর্যটন, মৎস্য দফতর। এই সমস্ত দফতরের সঙ্গে সমন্বয় করে চলেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।












Click it and Unblock the Notifications