'নতুন গদ্দারে'র কথা বললেন মমতা! নির্বাচনী সভা থেকে তুমুল আক্রমণ
নিজের নির্বাচনী সভা থেকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে তুমুল আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি অর্জুন গড় ভাটপাড়ায় সভা করেন। সেখানে তিনি অর্জুন সিংকে গদ্দার বলে আক্রমণ করেন।
নিজের নির্বাচনী সভা থেকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে তুমুল আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি অর্জুন গড় ভাটপাড়ায় সভা করেন। সেখানে তিনি অর্জুন সিংকে গদ্দার বলে আক্রমণ করেন। বলেন এখানকার এক গদ্দার লোকসভার টিকিট চেয়েছিল। টিকিট দিইনি। বাপ-বেটার জমানত জব্দ করার
আহ্বান করেন তিনি।

ভাটপাড়ায় জোড়া সভা মমতার
দলের পুরনো সঙ্গী অর্জুন সিং-এর মোকাবিলায় এদিন ভাটপাড়ায় জোড়া সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং-এর নাম না করে মমতা বলেন, খালি গুণ্ডাগিরি করবে। উন্নয়নের কোনও কাজই করবে না।

দীনেশ ত্রিবেদী ও অর্জুন সিং-এর তুলনা
একদিকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে গুণ্ডাগিরির অভিযোগ করে উন্নয়নের কোনও কাজ করবে না বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুলনায় দীনেশ ত্রিবেদীকে
কাজের মানুষ বলে বার্তা দেন। কেন্দ্রকে আক্রমণ করে রাজ্য সরকারের কাজের খতিয়ানও তুলে ধরেন তিনি।

ছেলে-বাবার জমানত জব্দ করার আহ্বান
ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্জুন সিং। অন্যদিকে তাঁরই ছেড়ে যাওয়া ভাটপাড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ছেলে পবন সিং। এদিনের সভা থেকে
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাপ-বেটার জমানত জব্দ করুন। ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের কথা স্মরণ করে তিনি বলেন, সেটা ছিল দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম।
সেই জায়গা থেকেই বিজেপিকে হারানোর শপথ নেওয়ার আহ্বান করেন তিনি।












Click it and Unblock the Notifications