বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না, এনআরসি ইস্যুতে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা
শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর পর উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে বাংলার আমজনতার উদ্দেশ্যে এনআরসি নিয়ে অভয়বাণী দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর পর উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে বাংলার আমজনতার উদ্দেশ্যে এনআরসি নিয়ে অভয়বাণী দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভয় দিয়ে বলেন, নিশ্চিন্তে থাকুন। বাংলায় এনআরসি করার কোনও পরিকল্পনা নেই। কোনও ডিটেনশন ক্যাম্পও বাংলায় হতে দেব না। প্রাণ দিয়ে রুখব এই চক্রান্ত।

মঙ্গলবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের মাঝে তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে বলছি, এ রাজ্য থেকে কাউকে যেতে হবে না। ভোটাধিকার থাকা মানেই আপনারা নাগরিক, আমি আপনাদের পাহারাদার হিসেবে থাকব। তিনি এদিন সতর্ক করে দেন, বাংলার কারও নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়।
মমতা এদিন স্পষ্ট করে দেন, এ রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প হচ্ছে না। অনেকে দাবি করছে, অসমে যেহেতু বহু হিন্দুর নাম স্থান পায়নি নাগরিকপঞ্জিতে, তাঁদের জন্য ডিটেনশন ক্যাম্প হবে, তাদের স্পষ্ট করে দিতে চাই এ কথা। তিনি এদিন বলেন, জেলাস্তরের আধিকারিকদের স্পষ্ট ধারণা নেই এনআরসি নিয়ে। তাই সঠিক জবাব দিতে পারছেন না তাঁরা।
মুখ্যমন্ত্রী মমতা বলেন, আমি যখন বলছি এনআরসি হবে না। এনআরসি হবে না। এই কথা আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলছি। সবাইকে এদিন উত্তরকন্যা থেকে অভয় দিলেও বিজেপির তরফে আবার পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে, এনআরসি আটকাতে পারবেন না মমতা।
কৈলাশ বিজয়বর্গীয় থেকে শুরু করে রাহুল সিনহারা বলেন, এনআরসি আনবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার চাইলে এনআরসি আটকানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। মোট কথা এনআরসি নিয়ে রীতিমতো যুদ্ধং দেহি পরিবেশ বাংলার বুকে। বিজেপি য়ে এই এনআরসিকে সামনে আনতে চাইছে ২০২১-এর আগে তা স্পষ্ট।












Click it and Unblock the Notifications