এক হাজার টাকা অনুদান ঘোষণা, মমতা ‘প্রচেষ্টা’ প্রকল্পে অসংগঠিত শ্রমিকদের পাশে
এক হাজার টাকা অনুদান ঘোষণা, মমতা ‘প্রচেষ্টা’ প্রকল্পে অসংগঠিত শ্রমিকদের পাশে
করোনার পরিস্থিতিতে রাজ্যে অসংগঠিত শ্রমিকদের পাশে দাঁড়াতে নয়া প্রকল্প চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'প্রচেষ্টা' নামে এই প্রকল্পে অসংগঠিত শ্রমিকদের এক হাজার টাকা করে দেওয়া হবে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে গোটা রাজ্যে লকডাউনের ঘোষণার অদ্যাবধি পরেই তিনি 'প্রচেষ্টা' প্রকল্পের বার্তা দেন।

অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশে মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করোনার আবহে সারা রাজ্যে লকডাউন চলছে। আমরা এই অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে আমরা ৮ কোটি ৫৫ লক্ষ মানুষকে ছ-মাসের রেশন ফ্রিতে দেওয়ার বন্দোবস্ত করেছি। তারপরেও যদি কোনও অংসগঠিত ক্ষেত্রের শ্রমিক সমস্যায় পড়েন রাজ্য তাঁর পাশে থাকবে।

এক হাজার টাকা অনুদান ঘোষণা
সেইমতোই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য এক হাজার টাকা করে তুলে দেওয়া হবে। সত্যিকারের অসহায় শ্রমিকরা আবেদন করতে পারেন ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে। তাঁদের এক হাজার টাকা করে প্রাপ্তির জন্য এই সময়সীমা ধার্য করা হয়েছে।

করোনা মোকাবিলায় মমতা
মুখ্যমন্ত্রী বলেন, এখনও কেন্দ্রীয় সরকার কোনও প্রকল্প বা রাজ্যের জন্য করোনা মোকাবিলায় কোনও প্যাকেজ ঘোষণা করেনি। আমরা আমাদের সামর্থ থেকে এটুকু ব্যবস্থা করেছি। সেইসঙ্গে একটা তহবিল গঠনও করা হয়েছে। সেখানে দয়াপরাবশ হয়ে কোনও সহৃদয় ব্যক্তি সাহায্য করতে পারেন। ওই অনুদান আমরা করোনা মোকাবিলায় ব্যবহার করব।

মমতা বেরিয়ে পড়েন সারপ্রাইজ ভিজিটে
এদিন এই ঘোষণার পরই মমতা বেরিয়ে পড়েন সারপ্রাইজ ভিজিটে। তিনি আরজিকর, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে যান। সুপারদের সঙ্গে কথা বলেন, তাঁদের এই লড়াইয়ে সাহস জোগান। তাঁদের হাতে মাস্ক ও স্যানিটাইার তুলে দেন। সকলের উদ্দেশ্যে এই করোনা মোকাবিলায় সতর্ক ও সচেতন থাকার বার্তা দেন।












Click it and Unblock the Notifications