ভোটের মুখে তুই আমার পা জখম করেছিস, এবার শুভেন্দুকে সরাসরি তোপ মমতার

নন্দীগ্রামে মনোনয়নের দিনেই রোড শোয়-এ বেরিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরই তিনি চক্রান্তের অভিযোগ করছিলেন। এবার নন্দীগ্রামে ভোটের মুখ তিনি সরাসরি শুভেন্দু অধিকারীর দিকে অভিযোগের আঙুল তুললেন।

নন্দীগ্রামে মনোনয়নের দিনেই রোড শোয়-এ বেরিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরই তিনি চক্রান্তের অভিযোগ করছিলেন। এবার নন্দীগ্রামে ভোটের মুখ তিনি সরাসরি শুভেন্দু অধিকারীর দিকে অভিযোগের আঙুল তুললেন। মমতা বললেন, ভোটের সময় তুই আমার পা জখম করিয়েছিস। আমি ভদ্রতা করে চেপে গিয়েছি বিষয়টা।

ভোটের মুখে তুই আমার পা জখম করেছিস, শুভেন্দুকে তোপ মমতার

মমতা বলেন, ভোটের সময় আমাকে হুইল চেয়ারে বসে প্রচার করতে হচ্ছে। তোমার নির্দেশ ছাড়া এসব হতে পারে না। অর্থাৎ চক্রান্ত করে তাঁর পায়ে শুভেন্দুই আঘাত করিয়েছে বলে অভিযোগ করলেন মমতা। আর বিজেপি তো প্রথম থেকেই মমতার অভিযোগের প্রেক্ষিতে বলে আসছিল, নন্দীগ্রামের মানুষকে অপমান করছেন মমতা।

বিজেপির এই দাবিও খণ্ডন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনও নন্দীগ্রামের লোক এ সব করতে পারে না। বহিরাগত গুণ্ডাদের দ্বারা এ সব করিয়েছ তুমি। দ্বিতীয় দফায় ভোট হবে নন্দীগ্রামে। তার আগে প্রচার তুঙ্গে উঠেছে। বয়াল পঞ্চায়েত এলাকায় দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে শুভেন্দুর বিরুদ্ধে তোপ দাগলেন মমতা।

তিনি বলেন, আহত বাঘ অতি ভয়ঙ্কর। তুই ভোটের সময় আমার পা জখম করেয়েছিস। আবার বলছিল আমি বাইরের মেয়ে। তুই ব্যাটা কোন হরিদাস, কাঁথির ছেলে, তুই কী করে নন্দীগ্রামের হলি? নিজেকে ভূমিপুত্র বলে দাবি করছিস, কী করে ভূমিপুত্র হলি। তোর তো নন্দীগ্রামে ভূমিও নেই, জমিও নেই।

শুভেন্দু বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, চিরকাল দালালি করে গেছিসষ আগে সিপিএমের দালালি করেছিস। তারপর বিজেপির দালালি করছিস। কী দিইনি তোকে? সব দিয়েছি। পরিবহণমন্ত্রী, সেচমন্ত্রী, পরিবেশমন্ত্রী, হলদিয়া উন্নয়ন পর্যদের চেয়ারম্যান, বিভিন্ন ব্যাঙ্কের চেয়ারম্যান, তোর বাবাকে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদের চেয়ারম্যান, ভাইকে কাঁথি পুরসভার চেয়ারম্যান, সাংসদ- আরও কত কী! পেট্রোল পাম্প থেকে শুরু করে লঞ্চ, ট্রলার- কী নেই!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+