গাফিলতি কোনও ভাবেই সহ্য নয়! কেন্দ্রীয় আইনের 'ভয়' দেখিয়ে সরকারি কর্মীদের বার্তা মমতার
Mamata Banerjee: কাজে গাফিলতি আর সহ্য নয়! নেওয়া হবে কড়া পদক্ষেপ। রাজ্য সরকারি কর্মী এবং আধিকারিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বুধবার নবান্নে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন। ভার্চুয়ালের মাধ্যমে এই বৈঠক করেন। যেখানে জেলার আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
আর সেই বৈঠক থেকেই রাজ্য সরকারি কর্মী এবং আধিকারিকদের কড়া বার্তা দেন প্রশাসনিক প্রধানের (Mamata Banerjee) । স্পষ্ট জানিয়ে দেন, গাফিলতি থাকলে কেন্দ্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। এদিন বৈঠকে রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মী এবং আধিকারিকদের একাংশের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন কাজ সঠিক সময়ে হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন (Mamata Banerjee) বলে সুত্রের খবর। এই বিষয়ে কথা বলতে গিয়ে কড়া বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, গাফিলতি সামনে আসলে কেন্দ্রীয় আইনের ৫৬ জে ধারা প্রয়োগ করা হবে। আর এই আইনে সরকারি আধিকারিক ও কর্মচারীদের 'বাধ্যতামূলক অবসরে' পাঠানোর কথাও তিনি বলেন বলে খবর।
বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে এই বিষয়ে কড়া কেন্দ্রীয় সরকার। কাজে গাফিলতির বিষয় সামনে আসার পরেই কেন্দ্র এই আইনে ৯৬ জন শীর্ষ আধিকারিককে 'বাধ্যতামূলক অবসরে' পাঠিয়েছে। এবার সেই আইনের কথাই ওই বৈঠকে তুলে আধিকারিক এবং কর্মীদের কার্যত সতর্ক করে দেন পুলিশমন্ত্রী (Mamata Banerjee)।
একই সঙ্গে সচেতনও করে দেন সরকারি আধিকারিকদের। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে নিচুতলায় পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে চাপে পড়তে হচ্ছে রাজ্য সরকার।
এমনকি বিরোধীদের হাতে অস্ত্র উঠে যাচ্ছে। লোকসভার আগে এই বিষয়ে মোটেই সহ্য করা হবে না বলেও এদিন বৈঠক থেকে জেলা আধিকারিকদের বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট নির্দেশ, নিচুতলায় পঞ্চায়েত দুর্নীতির ঘটনা রুখতেও সক্রিয় হতে হবে আধিকারিকদের। এই বিষয়ে কড়া ভাবে পঞ্চায়েতগুলির উপর নজরদারীর কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications