সংখ্যালঘু তোষণের অভিযোগ উড়িয়ে ফের পথে মমতা, রমজান মাসে বাড়িতে থেকে প্রার্থনার অনুরোধ
সংখ্যালঘু তোষণের অভিযোগ উড়িয়ে ফের পথে মমতা, রমজান মাসে বাড়িতে থেকে প্রার্থনার অনুরোধ
কয়েক ঘণ্টা আগেই ১৪ পাতার চিঠিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করেছিলেন রাজ্যপাল। সেই সমালোচনায় কর্নপাত না করেই ফের রাজ্যের অভিভাবকের ভূমিকা পালনে মন দিলেন মুখ্যমন্ত্রী। যাদবপুরের এইট-বি বাসস্ট্যান্ডে মাইকে করে প্রচার করলেন মুখ্যমন্ত্রী। রমজানের প্রার্থনা বাড়িতে বসেই করার অনুরোধ জানালেন তিনি।

যাদবপুরে মাইকিং মমতার
করোনা সচেতনা প্রচারে এই নিয়ে চারদিন পথে নামলেন মুখ্যমন্ত্রী। আজ তাঁর গন্তব্য ছিল যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ড। সেখানে গাড়ি থেকেই মাইক হাতে এলাকার বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ জানান তিনি। রমজান মাস শুরু হয়ে যাচ্ছে। তাই আবারও সকলকে ঘরে থেকেই প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন এখন ঘরই আমাদের মন্দির মসজিদ। ঘরে থেকেই প্রার্থনা করুন।

সংখ্যালঘু তোষণের অভিযোগ
সকালেই রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পাঁচ পাতার চিঠির জবাবে ১৪ পাতার চিঠি দিয়ে একের পর এক আক্রমণ শানিয়েছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্লজ্জ বেহায়ার মত সংখ্যালঘু তোষণের অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। করোনা লকডাউন রক্ষা করা নিয়ে আগেও রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করেছিলেন তিনি। যদিএ রাজ্যপালের এই অভিযোগের পর মুখ্যমন্ত্রী কিছু না বললেও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ফুঁসে উঠেছেন। টুইট করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছে অনুরোধ জানিয়েছেন রাজ্যপালকে দিল্লিতে নিয়ে গিয়ে লকডাউন করে রাখলে রাজ্যের উপকার হবে।

অভিভাবকের ভূমিকায় মমতা
গত তিনদিন ধরেই মহানগরের বিভিন্ন এলাকায় গিয়ে মাইক হাতে লকডাউন রক্ষার অনুরোধ করে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রথম দিন রাজাবাজার-পার্ক সার্কাসে প্রচার করেছিলেন। তারপরে খিদিরপুর এবং তৃতীয় দিন মৌলালিতে প্রচার করেন মমতা। সেদিন তিনি বলেছিলেন, আমার করোনা হয় হোক, তবে রাজ্যবাসীর ক্ষতি হতে দেব না। প্রকৃত অভিভাবকের মতই দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল তাঁেক।












Click it and Unblock the Notifications